Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দলীপ ট্রফি ফাইনালে সেঞ্চুরি করে হুঙ্কার! সব ফরম্যাটে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে চান ঈশান

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে উজ্জ্বল তারকা ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan)। প্রতিবেদনটি লেখার সময় দলীপ ট্রফি (2026 Duleep Trophy) ফাইনালের দ্বিতীয় দিনে তিনি ১৫০ রানের গণ্ডি অতিক্রম করেছেন। এইমুহূর্তে পূর্বাঞ্চলের (East Zone) স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৭০। অধিনায়ক হিসেবে মাঠে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রধান নির্বাচক অজিত আগারকারের উপস্থিতিতে যেন নিজেকে অন্য উচ্চতায় তুলে এক নির্দিষ্ট বার্তা দিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) এই তারকা কিপার-ব্যাটার।

    আজ থেকে তিন বছর আগে ডোমেস্টিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন ঈশান কিষাণ। এই কারণে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতা থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তখন অনেকেই ভেবেছিলেন তার ক্রিকেট কেরিয়ার শেষ। কিন্তু চলতি বছরে নিজেকে সাফল্যের শিখরে তুলে নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তিনি।

    ২০২৬ সালের শুরুতে ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে তিনি ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের দলে প্রত্যাবর্তন করেন এবং ধারাবাহিক পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশ করে তোলেন। গত বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বা গ্রূপপর্বে পাকিস্তানের বিরুদ্ধে তার ঝোড়ো ইনিংসগুলি ভারতের বিশ্বকাপ জয়ের পথ সুগম করেছিল। এই মুহূর্তে তিনি চেষ্টা করছেন ভারতের ওডিআই স্কোয়াডেও নিজের জায়গা ফিরে পাওয়ার।

    হয়তো অন্য কোনও ক্রিকেটার হলে এইটুকুতেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু ঈশান শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে থেমে থাকতে চান না। তিনি টেস্টেও ভারতের জার্সি গায়ে চাপানোর লক্ষ্য নিয়েছেন। তার খেলা শেষ টেস্ট ম্যাচটি ছিল ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর থেকে লাল বলের ক্ষেত্রে আর ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আর সেই ফেরার সংকল্পই দেখা গেল চিপকে তার ব্যাটে। ১৪৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ার পর যখন ইস্ট জোন একটু চাপে, তখন ক্রিজে আসেন অধিনায়ক ঈশান।

    আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

    শুরুটা করেন দেখেশুনে। শ্রেয়স গোপাল, মহম্মদ সিরাজদের মতো অভিজ্ঞ তারকাদের তিনি সামলেছেন ধৈর্য সহকারে। কিন্তু পঞ্চাশ রানের গণ্ডি অতিক্রম করতেই নিজের রূপ বদলে ফেলেন ঈশান। মাত্র ১১২ বলে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, দলীপ ট্রফিতে এটি তার দ্বিতীয় শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০০ রানের গণ্ডিও পেরিয়ে গেছেন তিনি।

    আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি

    তবে এই মুহূর্তে ভারতের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন দুই উইকেটরক্ষক রিশভ পন্থ ও ধ্রুব জুরেল। ফলে ঈশানের প্রত্যাবর্তনের রাস্তা একেবারেই সহজ হবে না। কিন্তু এই কঠিন কাজটাই করে ভারতীয় দলে সব ফরম্যাটের স্পেশালিস্ট হতে চান তিনি। আর সেই লক্ষ্য অর্জনের পথে একদম সঠিক রাস্তায় রয়েছেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    কালীঘাটে ফেরার দরজা কি খুলছে? ঋতব্রত-তৃণমূল ও NCPI নিয়ে বড় ইঙ্গিত কুণালের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment