Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইতিহাসে প্রথমবার, হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে বেনজির পরিস্থিতি! কিন্তু কেন?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টে নিযুক্ত হতে চলেছে স্থায়ী প্রধান বিচারপতি। নতুন দায়িত্ব পেতে চলেছেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। আগামী ৯ তারিখ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। এদিকে প্রধান বিচারপতির আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এক বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার কলকাতার মেয়রকে ছাড়াই আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান, যা সম্ভবত ইতিহাসে প্রথম।

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান

    বর্তমানে কলকাতা শহরের মেয়রের পদ শূন্য। তাই এতদিন পর প্রথা ভেঙে মেয়রকে ছাড়াই আয়োজিত হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। তবে মেয়র না থাকলেও অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকা কিন্তু বেশ লম্বা। থাকছে একাধিক চমক।

    Calcutta high court chief justice oath talking ceremony

    কারা থাকছেন আমন্ত্রিত: জানা যাচ্ছে, তালিকায় থাকছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের (Calcutta High Court) নতুন প্রধান বিচারপতির আমন্ত্রণে প্রায় ১০০ জন অতিথি থাকতে পারেন এই অনুষ্ঠানে। সূত্রের খবর, রাজ্য হাইকোর্টের ২২ জন কর্মরত বিচারপতিও থাকতে পারেন এই তালিকায়।

    আরও পড়ুন : পুষ্টিগুণে ভরপুর, বাড়িতে চিকেন এলে এভাবে ঝাল ঝাল করে বানান মেটে চচ্চড়ি, রইল রেসিপি

    কোথায় হবে অনুষ্ঠান: এদিকে এত লম্বা অতিথিদের লিস্ট নিয়ে সমস্যায় পড়েছে হাইকোর্ট। আসলে অন্যান্য বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠান রাজভবনে হলেও প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান হয় হাইকোর্টের এজলাসে।

    আরও পড়ুন : বুক না করলেও ট্রেনে মিলবে লোয়ার বার্থ, কারা পাবেন অগ্রাধিকার? রেলের নিয়ম জানুন

    আদালতকক্ষে এতজন আমন্ত্রিত অতিথি থেকে বিচারপতি সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের আসন সংস্থান কীভাবে হবে তা নিয়েই চিন্তিত আদালত কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    মহানায়কের জন্মশতবার্ষিকী উপলক্ষে নন্দনে হাজির ঋতাভরী
    Next Article
    সিনিয়র তারকাদের খেলিয়েও লাভ হলো না! ইস্টবেঙ্গলের তরুণ বাঙালি ব্রিগেডের দাপটে ম্লান তারকাখচিত মোহনবাগান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment