Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ টানাপোড়েনের পর খুলছে পথ, ফের চালু হচ্ছে বাংলার ১০০ দিনের কাজ

    11 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ চার বছর ধরে বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্প (100 Days Work)। কেন্দ্র ও রাজ্যের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কাজ শুরুর পথে বড় অগ্রগতি হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য প্রায় দেড় কোটি শ্রমদিবস অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই জবকার্ড হোল্ডারদের হাতে ফের কাজ পৌঁছে যেতে পারে।

    বাংলায় ফিরছে ১০০ দিনের কাজ (100 Days Work)

    ২০২২ সালের মার্চ মাসে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের (100 Days Work) জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। এরপর প্রতি বছর রাজ্য সরকার শ্রমদিবস সংক্রান্ত প্রস্তাব পাঠালেও তা অনুমোদন পায়নি। গত বছর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বাংলায় দ্রুত মনরেগা প্রকল্প চালুর নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতে গত ডিসেম্বরে কেন্দ্র কিছু শর্তসাপেক্ষে কাজ শুরুর প্রস্তাব পাঠায়।

    তৎকালীন রাজ্য সরকার সেই শর্ত মানতে রাজি না হলেও সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। নতুন প্রশাসন কেন্দ্রের শর্ত মেনে নেওয়ায় মনরেগা চালুর প্রক্রিয়া এগোতে শুরু করে। এই পরিস্থিতিতে মে মাসের শেষ দিকে মনরেগা সংক্রান্ত এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকে কেন্দ্র। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানেই বাংলায় ফের কাজ (100 Days Work) শুরুর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।

    কাজ (100 Days Work) শুরু করার আগে কেন্দ্রকে শ্রমদিবস অনুমোদন করতে হয়। জানা গিয়েছে, আগামী এক মাসের জন্য পশ্চিমবঙ্গকে ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধু সরকারি অনুমোদনের চিঠি পৌঁছানোর অপেক্ষা। সংশ্লিষ্ট মহলের আশা, আগামী দু’-এক দিনের মধ্যেই সেই নির্দেশিকা রাজ্যের হাতে এসে পৌঁছাবে। চিঠি পেলেই কোন জেলায় কত কাজ হবে, তার বিস্তারিত নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। এরপর ধাপে ধাপে জবকার্ড হোল্ডারদের কাজ দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই জেলা স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশও পৌঁছে গিয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরে।

    এদিকে, চার বছর পর প্রকল্প চালু হলে উপস্থিতি নথিভুক্ত করার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চালু হবে ‘ফেস রেকগনিশন অ্যাটেনডেন্স’ ব্যবস্থা। কাজ শুরু করার সময় শ্রমিকদের মুখের পরিচয় যাচাই করে হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, কাজ চলাকালীন প্রতি চার ঘণ্টা অন্তর একইভাবে উপস্থিতির প্রমাণ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হবে।

    সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে জবকার্ড হোল্ডারের সংখ্যা ২ কোটি ৫৬ লক্ষ। এর মধ্যে ২ কোটি ৫৫ লক্ষের আধার সংযুক্ত করা হয়েছে। তবে এখনও প্রায় ২৫ শতাংশ উপভোক্তার ই-কেওয়াইসি বাকি রয়েছে। প্রশাসন জানিয়েছে, খুব দ্রুত সেই প্রক্রিয়াও সম্পূর্ণ করা হবে।

    অন্যদিকে, আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে ‘ভিবি জি রাম জি’ নামে নতুন ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে এই প্রকল্প কার্যকর করতে হবে। তবে পশ্চিমবঙ্গে প্রথম দিন থেকেই নতুন প্রকল্প চালুর লক্ষ্য নেওয়া হয়েছে।

    Centre Blames Bengal Government for Delay in 100 Days Work Scheme

    আরও পড়ুনঃ ‘আসল তৃণমূল’-এর দাবিতে ৫০ বিধায়কের জোট, নেতৃত্বে কে? রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণে জল্পনা

    এই বিষয়টি নিয়ে সোমবার পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বৈঠকও করেছেন। ফলে ১ জুলাইয়ের আগে অনুমোদিত শ্রমদিবসের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে (100 Days Work)।

    Click here to Read More
    Previous Article
    বাংলার রেল মানচিত্র বদলাতে পারে এই বৈঠক, মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অশ্বিনী বৈষ্ণব
    Next Article
    চাকলাধাম যাত্রা হবে আরও সহজ, নতুন রেলপথ প্রকল্পে মিলল বড় সুখবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment