Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চাকলাধাম যাত্রা হবে আরও সহজ, নতুন রেলপথ প্রকল্পে মিলল বড় সুখবর

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার চাকলায় যাওয়া আরও সহজ। কারণ পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখায় বিড়া স্টেশন থেকে চাকলা পর্যন্ত ১১.৩ কিলোমিটারের রেলপথের (Indian Railways) প্রস্তাবন ছিল। এবার সেই রেলপথ নির্মাণের প্রকল্পটির জটিলতা কাটিয়ে কাজ শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। এর ফলে এখানে যাতায়াত করা অনেকটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    এক ট্রেনেই সোজা চাকলাধাম নতুন রেলপথে কাজ শুরুর ইঙ্গিত (Indian Railways)

    জানা যায় দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অভাবে প্রকল্পের কাজ থমকে ছিল। তবে সম্প্রতি রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। তার ফলে এই প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা কাটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল (Indian Railways)।

    Indian Railways route for direct train service to chakladhamআরও পড়ুন: মাছ নরম ও রসালো রাখতে চান? রান্নার সময় এই ৭ ভুল একেবারেই করবেন না

    এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৬১টি রেল প্রকল্প। সেই তালিকায় রয়েছে বিড়া-চাকলা নতুন রেল লাইনও। সম্প্রতি সেই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ঘোষণার কথা সামনে আসতেই স্থানীয় বাসিন্দা ও চাকলাধামের ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়েছে।

    লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের কাছে অন্যতম প্রধান তীর্থস্থান চাকলাধাম। সারা বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন। এখন যাতায়াতের জন্য ভেঙে পৌঁছতে হয় চাকলাধামে। তবে নতুন রেলপথ চালু হলে বিড়া থেকে সরাসরি চাকলাধাম পর্যন্ত ট্রেনে চলে যাওয়া যাবে।

    ফলে কম সময়ে এবং সহজেই ভক্তরা যাতায়াত করতে পারবেন। শুধু তীর্থযাত্রীই নন, এই লাইন চালু হলে কাজের জন্য যাতায়াত করা বহু লোক এই প্রকল্পের সুবিধা পাবেন (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘ টানাপোড়েনের পর খুলছে পথ, ফের চালু হচ্ছে বাংলার ১০০ দিনের কাজ
    Next Article
    বাংলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ? আজকের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment