Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডায়মন্ড হারবারে হুমকি-রাজ! ‘৪ তারিখে খেলা হবে’, জয় বাংলা স্লোগানে তোলপাড়, বড় পদক্ষেপ কমিশনের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে উত্তেজনা বাড়ছে। অভিযোগ, বাইকে করে দলে দলে ঘুরে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এলাকায় ঢুকে স্লোগান তুলে হুমকি দেওয়া হচ্ছে। সেই ভিডিও সামনে আসতেই এবার নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে।

    অলিতে গলিতে ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী (West Bengal Assembly Election 2026)

    ডায়মন্ড হারবারের একটি এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঢুকে পড়ে বলে অভিযোগ। প্রত্যেকটি বাইকে দু’জন বা তিনজন করে ছিল, কারও মাথায় হেলমেট ছিল না। গলির মধ্যে ঢুকে তারা জোরে জোরে স্লোগান দিতে থাকে “ভয়ঙ্কর খেলা হবে চার তারিখ… জয় বাংলা।” এই পুরো ঘটনার একটি ভিডিও নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে।

    কী দেখা গেছে ভিডিওতে?

    ভিডিওতে দেখা গিয়েছে, ওই বাইক বাহিনী কার্যত দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। স্থানীয়দের দাবি, এভাবে ভয় দেখিয়ে ভোটের আগে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে, আর সেই ভোটের আগে এমন ঘটনা মোটেই ভাল চোখে নেয়নি কমিশন।

    ভিডিও সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে— রবিবারের মধ্যেই এই ধরনের তৎপরতা বন্ধ করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

    এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও শুরু হয়েছে। বিজেপি সাংসদ রাহুল সিনহার দাবি, আগে এমন ঘটনা আরও বেশি হত, এখন কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনও কিছু দুষ্কৃতী এই কাজ করছে। তাঁর অভিযোগ, এই এলাকা একটি নির্দিষ্ট নেতার প্রভাবাধীন হওয়ায় বহু মানুষ আগে ভোট দিতে পারতেন না, তবে এবার পরিস্থিতি বদলাবে।

    West Bengal Assembly Election 2026 Threat Allegations Rock Diamond Harbour Before Phase 2

    আরও পড়ুনঃ লুকিয়ে থাকার পর হঠাৎ এন্ট্রি, আর তাতেই রণক্ষেত্র ভাঙড়! মার খেলেন তৃণমূল নেতা

    অন্যদিকে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা অভিযোগ করে বলেন, এতদিন বিজেপি ও কমিশনই মানুষকে ভয় দেখিয়েছে। তাঁর দাবি, সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে কোনওভাবেই ভোটের পরিবেশ স্বাভাবিক রাখা যায় না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এখন ভোটের (West Bengal Assembly Election 2026) আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    সোনা পাপ্পু মামলায় অ্যাকশন মোডে ইডি, তল্লাশি চলছে কলকাতার একাধিক জায়গায়
    Next Article
    মাসে ৩০০০ টাকা পেনশন দেবে সরকার, কৃষকদের জন্য বড় স্কিম, আবেদন পদ্ধতি জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment