Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দামি বাইক চালাতে চান? বিরাট ঘোষণা

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার নিউটাউনে রবিবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বাইকপ্রেমীদের জন্য এক আশার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘদিন ধরেই বাইকের প্রতি তাঁর ভালোবাসার কথা সকলের জানা। সম্প্রতি তাঁর দামি বাইক চালানোর ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। এবার বাইক চালানোর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি রাজ্যের রাস্তা উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি।

    কী বার্তা দিলীপ ঘোষের (Dilip Ghosh)?

    রবিবার নিউটাউনে একটি বিদেশি মোটরসাইকেল সংস্থার আয়োজিত বাইক প্রদর্শনী ও র‍্যালিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকলের উচিত ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো। তাঁর কথায়, নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক গেরুয়া রঙের বাইক কেনা হয়েছে। পাশাপাশি ২০০০ সিসির মতো শক্তিশালী বাইকের প্রতিও তরুণদের আগ্রহ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী বলেন, দেশের বাজারে এই ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বাইকের সংখ্যা এখনও খুব বেশি নয়। তবে নতুন প্রজন্মের কাছে এগুলির আকর্ষণ দিন দিন বাড়ছে। তাই ভালো রাস্তা তৈরি করাও জরুরি। তিনি জানান, সরকার এমন রাস্তা তৈরি করতে চায় যাতে মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাইক চালাতে পারেন।

    এর আগে নিউটাউনের ইকো পার্ক এলাকায় একটি দামি কালো রঙের বাইক চালাতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। প্রায় ৫৩ লক্ষ টাকা মূল্যের সেই বাইকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কোন কোম্পানির বাইক এবং তার মডেল কী, তা জানতে আগ্রহ দেখিয়েছিলেন বহু বাইকপ্রেমী। সাদা টি-শার্ট ও শর্টস পরে তাঁর সেই বাইক রাইডও বেশ আলোচনায় এসেছিল।

    Dilip Ghosh opens up on the controversy over the KMC's notice to Abhishek

    আরও পড়ুনঃ এবার রেল মানচিত্রে জুড়বে করিমপুর-লালগড়-সুন্দরবন, হচ্ছে ৬০ নতুন মেট্রো রেক, বাংলার জন্য মেগা ‘সারপ্রাইস’ আসছে

    এদিনের বক্তব্যে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট করেন, শুধু তিনি নন, নতুন প্রজন্মের বাইকপ্রেমীরাও যাতে ভালো রাস্তা পেয়ে নিজের পছন্দের বাইক চালাতে পারেন, সেই দিকেই নজর দিতে চায় সরকার।

    Click here to Read More
    Previous Article
    জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছি, কখনও হেরেছি, বা জিতেছি, মোহামেডান ক্লাব নিয়ে কী বললেন হুমায়ুন কবির ?
    Next Article
    অস্ত্রের ভাণ্ডারে টান পড়ায় যুদ্ধের ময়দানে পিছিয়ে পড়ছে ইরান? সাক্ষাৎকারে কী জানালেন ট্রাম্প?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment