Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA নিয়ে ফের সুখবর দিচ্ছে রাজ্য! সরকারি কর্মীদের জন্য সূচি ঘোষণা অর্থ দপ্তরের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম নির্দেশের পর ইতিমধ্যেই বকেয়া ডিএ-র অংশ মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে উদ্যোগী নবান্ন। রাজ্য সরকারি কর্মীরাদের (Government Employees) বকেয়া মহার্ঘ ভাতা পৌঁছে যাচ্ছে তাঁদের অ্যাকাউন্টে। এরই মধ্যে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ মেটাতে পদক্ষেপ রাজ্যের।

    ডিএ মেটাতে তৎপর নবান্ন | Dearness Allowance

    সোমবার সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতার হিসেব-নিকেশ নিয়ে বৈঠকের সূচি ঘোষণা করেছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১২ মার্চের নির্দেশিকা অনুযায়ী, কর্মীদের প্রতি মাসে ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংকলনের যে কাজ চলছে তার অগ্রগতি খতিয়ে দেখতে আগামী ১ এপ্রিল অর্থ দপ্তরের বৈঠক। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবও সেই বৈঠকে উপস্থিত থাকবেন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থ দফতরের কনফারেন্স হলে বিকেল ৪টেয় উক্ত বৈঠক শুরু হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মী, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিংবা অন্য কর্তাদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বুধবার সেই বৈঠক।

    উল্লেখ্য, আগের নির্দেশিকাগুলিতে স্কুল,পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ইত্যাদি সরকারি সাাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ডিএ প্রসঙ্গে স্পষ্ট কিছু না বলায় তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল কর্মীদের মনে। আগামীকালের বৈঠকে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুন: আরও কড়া রেল কর্তৃপক্ষ, কোন ধরণের বিজ্ঞাপন দেওয়া যাবে না ট্রেনে? প্রকাশ্যে এল তালিকা

    সুপ্রিম নির্দেশ মাথায় রেখে গত ১৫ মার্চ ডিএ-র বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও ডিএ পাবেন বলে উল্লেখ করেছিলেন। রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ মার্চ ২০২৬ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন মমতা। সেই সময় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও বকেয়া পাওয়ার তালিকায় রয়েছেন বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।

    dearness allowance(140)

    উল্লেখ্য, ২০০৮-এর এপ্রিল থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA দু’টি ধাপে মেটাবে রাজ্য সরকার। ROPA 2009-এর আওতাভুক্ত কর্মচারীরাই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। প্রথম কিস্তির টাকা মার্চে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে সুকান্তর হাত ধরে BJP-তে যোগদান টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের, বিরাট শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরে
    Next Article
    CEO দফতরে Suvendu Adhikari, Samik Bhattacharya সহ BJP-র প্রতিনিধি দল, বৈঠকে কী কথা হল....

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment