Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের মুখে সুকান্তর হাত ধরে BJP-তে যোগদান টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের, বিরাট শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে শক্তি বৃদ্ধি বিজেপির। টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) যোগ দিলেন বিজেপিতে। আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি।  সুত্রের খবর, কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির প্রতীকে লড়বেন এই টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। এর আগে গোয়ায় তৃণমূল সংগঠনের সদস্য ছিলেন লিয়েন্ডার পেজ। ভোটের মুখে কিংবদন্তির বিজেপিতে যোগদান নিঃসন্দেহে তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

    বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)

    সূত্রের খবর, গত ২৪ মার্চ কলকাতায় একটি বৈঠকের পর থেকেই লিয়েন্ডার পেজের (Leander Paes) দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে নিউটাউনের একটি হোটেলে দেখা করেন লিয়েন্ডার। সেই সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। অবশেষে সেই জল্পনাই এবার বাস্তবে রূপ নিল।

    আজ, মঙ্গলবার দিল্লিতে বিজেপির দপ্তরে গেরুয়া শিবিরে অফিসিয়ালি ভাবে যোগ দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে দলে প্রবেশ করলেন প্রাক্তন এই টেনিস তারকা।

    উল্লেখ্য, ক্রীড়াজীবনে লিয়েন্ডার পেজ (Leander Paes) শুধু একজন সফল খেলোয়াড়ই নন, তিনি দেশের গর্ব। ১৯৯৬ সালের Atlanta Olympics 1996-এ তাঁর ব্রোঞ্জ পদক জয় ভারতীয় ক্রীড়ার ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। ডেভিস কাপ হোক বা গ্র্যান্ড স্লাম, দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি আবার তিনি রাজ্য টেনিস সংস্থার সভাপতির দায়িত্বও নিয়েছেন।

    আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ফের ED অভিযান! ভোটের মুখে নতুন করে অ্যাকশন মোডে কেন্দ্রীয় সংস্থা

    ক্রীড়া প্রশাসনের পর এবার জাতীয় রাজনীতিতে তাঁর এই প্রত্যাবর্তন। অনেকেই মনে করছেন লিয়েন্ডার পেজের (Leander Paes) এই সিদ্ধান্ত নতুন দিশা দেখাতে পারে। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে বড় রায়! কমিশনের পদক্ষেপে হস্তক্ষেপ নয়, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল
    Next Article
    DA নিয়ে ফের সুখবর দিচ্ছে রাজ্য! সরকারি কর্মীদের জন্য সূচি ঘোষণা অর্থ দপ্তরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment