Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চালু হয়েছে ‘যুবশক্তি’র পোর্টাল, কবে থেকে শুরু হবে বেকারভাতার জন্য আবেদন? জানুন

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে পোর্টাল। প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী (Yuvasathi) প্রকল্প এনেছিল রাজ্যে। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বেকারভাতাও প্রদান করা হয়েছিল। ছাব্বিশের ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এসেছে ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti)।

    যুবসাথীর বদলে এবার যুবশক্তি | Yuva Shakti Bharosa Card

    গুগলে ‘যুবশ্রী’ লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন। যাঁরা আগে যুবশ্রীর সুবিধা পেতেন না, তাঁদের ফের নতুন করে আবেদন করতে হবে। ‘যুবশক্তি যোজনা’র অফিশিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ-তরুণীরা কবে টাকা পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে তাদের মনে।

    ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানানো হলেও যুবশক্তি যোজনার টাকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি সরকার। পোর্টাল চালু হলেও এখনও ভিতরে তথ্য আপডেট করা হয়নি।

    অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই পোর্টালটিকে আপডেট করে নতুন যারা আবেদন যোগ্য, তাদের আবেদনের সুযোগ করে দেওয়া হবে সরকার তরফে। পরিসংখ্যান বলছে পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

    Yuva Shakti Varosa Card

    আরও পড়ুন: ভারতে রেল ইতিহাসে বড় মাইলফলক, চালু হল প্রথম হাইড্রোজেন ট্রেন পরিষেবা

    মনে করা হচ্ছে, সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই যুবশক্তি যোজনার টাকা দেওয়া শুরু হতে পারে বলে খবর সামনে আসছে। তথ্য যাচাইয়ের কাজ যতদিন চলবে, ততদিন বেকার ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হতেও পারে। বেকাররা যতদিন না তাঁদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকেই ফ্রি বাস পরিষেবা, মহিলা যাত্রীদের জন্য কী কী নির্দেশ দিল পরিবহণ দপ্তর?
    Next Article
    ১৬ বছরের কম হলেই ‘নো এন্ট্রি’, ফেসবুক-ইনস্টাগ্রামে জারি নতুন বিধি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment