Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চাইলেই ভাড়া দিতে পারবেন মহিলারা, কাদের জন্য পিঙ্ক‌ কার্ড? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বসার পরেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য এই ব্যবস্থা চালু করার পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে কর্মজীবী ও আর্থিকভাবে স্বনির্ভর বহু মহিলা জানান, তাঁরা নিজের ভাড়া নিজেরাই বহন করতে সক্ষম। তাই সবার জন্য এক নিয়ম না রেখে, যাঁরা সত্যিই এই সুবিধা নিতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করার দাবি উঠেছিল। এবার সেই দাবি মেনে পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Government)।

    কাদের জন্য পিঙ্ক কার্ড জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

    আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, খুব শীঘ্রই মহিলা যাত্রীদের জন্য চালু করা হবে পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলেই কেবল সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলবে। অর্থাৎ ভবিষ্যতে প্রত্যেক মহিলা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় থাকবেন না, বরং যাঁরা ইচ্ছুক, তাঁরাই আবেদন করে কার্ড সংগ্রহ করবেন।

    বর্তমানে সরকারি বাসে মহিলাদের জন্য জিরো ভ্যালু টিকিটের ব্যবস্থা চালু রয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মহিলাদের জন্য সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট চালু করেছি৷ কিন্তু এই সুবিধা চালু করার সময় যেহেতু আমরা বেশি সময় পাইনি, তাই আমরা একটি পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ড করে দেবো৷ যাতে যে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে চান, তাঁরাই পাবেন৷”

    সরকারি বাসে যে সকল মহিলারা ভাড়া দিয়ে যেতে চান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা-দিদিরা-বোনেরা তাঁরা বলেছেন আমি টিকিট কাটতে চাই, কারণ সরকার আমাকে বেতন দিচ্ছে৷ আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রি-তে বাসে অফিস যাতায়াত করতে চাই না৷ আমি তাঁদের কুর্নিশ জানাই৷ যে তাঁরা এরকম অর্থনৈতিক সহায়তার কর্মসূচি যাতে ছাত্রী, চা বাগানের শ্রমিক, চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের মতো যাঁদের সত্যিই প্রয়োজন তাঁরা পান, সেটা নিশ্চিত করছেন৷”

    Who needs pink card for free bus travel, says Suvendu Adhikari

    আরও পড়ুন :মহিলা নিরাপত্তায় বড় পদক্ষেপ, সব থানায় হেল্প ডেস্ক, মহালয়া থেকে ১১২ পরিষেবা

    সরকারি হিসাব অনুযায়ী, এই বিনামূল্যের বাস পরিষেবা চালিয়ে যেতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সাধারণ মানুষের সুবিধাকে অগ্রাধিকার দিয়েই এই খরচ বহন করা হবে বলেও তিনি স্পষ্ট করেন। এদিন পরিবহণের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাতেও নতুন উদ্যোগের ঘোষণা করা হয়। গর্ভবতী মায়েদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ১০২ নম্বর পরিষেবার আওতায় ২০০টি নতুন অ্যাম্বুল্যান্স চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী জানান, আগামীকাল থেকেই রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে মহিলারা আরও সহজে সহায়তা পান। আগামী দিনে এই উদ্যোগগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর থাকবে সাধারণ মানুষের।

    Click here to Read More
    Previous Article
    আর কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    চালু হয়ে গেল শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টাল! ট্রান্সফারের আবেদনের নিয়ম জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment