Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যর্থ আমাদ-এর লড়াই, নুসা ও হাল্যান্ডের গোলে ভর করে শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে

    4 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃথা গেলো আইভরি কোস্টের (Ivory Coast) যাবতীয় লড়াই। বৃথা গেলো আমাদ ডিয়ালোর (Amad Diallo) বিস্ময় গোল ও চোয়াল চাপা প্রতিরোধ। শেষপর্যন্ত ২-১ ফলে জিতে প্রথম ইউরোপের দেশ হিসেবে বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ১৬ পর্যায়ে পৌছলো নরওয়ে (Norway)। এর্লিং ব্রুট হ্যাল্যান্ডের (Erling Haaland) ৮৬ মিনিটে জালে ঢোকানো সহজতম ট্যাপ ইন গোলে ভর করে পরবর্তী পর্যায়ে যাওয়ার টিকিট নিশ্চিত করে মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।

    গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে হার মানতে হয়েছিল নরওয়েকে। ওই দিন দলের সেরা তারকাদের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামানোর ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ফুটবল ভক্তদের কাছ থেকে। আজ একটা দীর্ঘ সময় আইভরি কোস্টের পারফরম্যান্স দেখে মনে হয়েছিল বৃথাই সেই তারকাদের ঐদিন বিশ্রাম দিয়েছিলেন নরওয়ে কোচ।

    কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে গতির বিরুদ্ধে এসে অসাধারণ দৃষ্টিনন্দন গোল করে সেদিনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন আন্তোনিও নুসা। গোটা প্রথমার্ধ জুড়ে বল নিজেদের দখলের রেখে এবং একের পর এক সুযোগ তৈরি করেও পিছিয়ে যায় আফ্রিকার দেশটি। এরপর ম্যাচের বয়স এক ঘন্টা গড়ানোর পরেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ ডিয়ালোকে মাঠে আনেন আইভরি কোস্ট কোচ ইমার্সে ফেই।

    ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট। একটি চোখ ধাঁধানো দৌড়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বিপজ্জনক ভাবে কাট ইন করে অসাধারণ শটে জাল কাঁপিয়ে দেশকে সমতায় ফেরান আমাদ। নিজেকে সুপার সাব প্রমাণ করতে মাত্র ১৫ মিনিট সময় লাগে তার। এরপর ম্যাচের আক্রমণের অভিমুখ খুব একটা পরিবর্তন হয়নি। কিন্তু ৮৬ মিনিটে বুদ্ধিদীপ্ত দৌড়ে আইভরি কোস্ট ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে জমি ঘেঁষা ক্রস রাখেন প্যাটট্রিক বের্গ। ঠিক জায়গায় উপস্থিত থেকে শুধুমাত্র বলে পা ছোঁয়ানো কাজ ছিল হাল্যান্ডের।

    আরও পড়ুন: ব্রাজিলের কাছে পরাজয়ের পর অনুরাগীদের উদ্দেশ্যে নতমস্তক জাপানের ফুটবলাররা! আপ্লুত নেটিজেনরা

    সেই কাজটি করতে ভুল করেননি ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির পেছনেই রইলেন তিনি। ক্লাব ফুটবলের তার চূড়ান্ত প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার আমাদ এরপরেও মরিয়া চেষ্টা করেছিলেন। অতিরিক্ত সময়ে তার নেওয়া প্রায় নিখুঁত ফ্রি কিক অসাধারণ ডাইভিং সেভে জালে জড়ানোর থেকে বাঁচান নরওয়ে গোলরক্ষক অরজান নাইল্যান্ড। অসাধারণ ম্যাচ জিতে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে নরওয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

     

    Click here to Read More
    Previous Article
    অভিষেক বাড়িতে ইট ছুঁড়ে কাঁচ ভেঙে দিয়েছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি,ঘটনার মুহূর্তের CCTV বাংলাহান্টের
    Next Article
    জোড়া গোলে ফের মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে! সুইডেনকে উড়িয়ে শেষ ১৬-তে প্যারাগুয়ের মুখোমুখি ফ্রান্স

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment