Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃহস্পতিবার প্রকাশ উচ্চমাধ্যমিকের ফল, অনলাইনে কীভাবে দেখবেন ও ডাউনলোড করবেন মার্কশিট?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর, প্রকাশ পেয়ে গিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সূচনা। সূত্রের খবর আগামী ১৪ মে ফল প্রকাশ হবে 2026 সালের উচ্চ মাধ্যমিকের (WBCHSE)। জানা যায় সকাল ১০:৩০ মিনিটে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফলাফল জানতে পারবেন।

    অনলাইনে কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফলাফল? (WBCHSE)

    সূত্রের খবর ৮৫ দিনের মাথায় এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে।এছাড়াও এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। তবে এই বছর শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার জেনে নিন কোন কোন ওয়েবসাইট থেকে আপনি উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন (WBCHSE)।

    WBCHSE how to check higher secondary results online

    আরও পড়ুন: বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ট্রাই করুন মাখামাখি মাংসের খিচুড়ির অন্যরকম স্বাদ, প্রণালী রইল

    কোন কোন ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে?
    wbchse.wb.gov.in/student/results/
    result.wb.gov.in/
    www.indiaresults.com/
    www.results.shiksha
    এই ওয়েবসাইটগুলিতে HS-এর ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

    পাশাপাশি রেজাল্ট চেক করার জন্যwbchse.wb.gov.in অথবা wbresults.nic.in ভিজিট করতে হবে। পাশাপাশি লাগবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। wbresults.nic.in– গিয়ে Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।

    সেখানে গিয়ে রোল নম্বর-রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং Submit বা View Result-এ ক্লিক করুন। এরপর স্ক্রিনে মার্কশিট ডাউনলোড করুন। এছাড়াও SMS মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল ওয়েবসাইট ছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে (WBCHSE)।

    Click here to Read More
    Previous Article
    আসামে পা রাখতেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিরাট উন্মাদনা
    Next Article
    অভিষেকের ‘ভোট হিংসা’র তত্ত্ব খারিজ, হিজলি শরিফের আগুন ‘শর্ট সার্কিট’ থেকে, জানাল পুলিশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment