Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় বিপদ অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য! এখন থেকে সতর্ক না হলে ফল ভুগবেন গম্ভীররা

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১৫ই আগস্ট থেকে টেস্ট সিরিজে দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবেন শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নামার আগে এইমুহূর্তে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে দলটি। এই ম্যাচের দ্বিতীয় ভাগে আসল সমস্যার মুখোমুখি হবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা।

    আঙুলে চোট পাওয়ার কারণে এই প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে শুভমান গিলকে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। জানা গিয়েছে যে শুভমান গিলের চোট খুব একটা গুরুতর নয়। বিসিসিআই তার চোটের দিকে নজর রেখেছে। মূলত আসল সিরিজ আরম্ভের আগে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয় বলেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    তবে এদিন ভারতীয় দলকে অনুশীলন ম্যাচের জন্য যে পিচ দেওয়া হয়েছিল, তা বেশ সমস্যায় ফেলেছিল বোলারদের। পাটা উইকেটে পেসারদের জন্য বিন্দুমাত্র সাহায্য ছিল না। ফলে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ২০ ওভার। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা গোটা দিনে উইকেটের মুখ দেখেননি। পেসারদের মধ্যে একমাত্র উইকেট তুলতে পেরেছেন তরুণ ফাস্ট বোলার গুরনুর ব্রার। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ ৮ উইকেট খুঁইয়ে ৩৬৩ রান তোলে।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

    দিন এগোনোর সাথে সাথে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়েছিলেন। দুটি করে উইকেট নেন ভারতের তিন স্পিনার কুলদীপ যাদব, মানব সুথার ও রবীন্দ্র জাদেজা। অপর উইকেটটি আসে রান-আউটের কারণে। দ্বিতীয় দিনে স্পিনাররা আরও সাহায্য পাবেন, এমনটা আশা করা হচ্ছে। ফলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে ভারতীয় ব্যাটারদের।

    আরও পড়ুন: চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে মাঠে নেমে চাপে ভারত

    সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের ব্যাটাররা বার বার অস্বস্তিতে পড়েছেন স্পিনের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে গত দুই বছরে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে গেছে। এইমুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে একেবারেই ভালো জায়গায় নেই ভারত। ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই শ্রীলঙ্কা সফরের সিরিজ জিততেই হবে তাদের। কিন্তু এক্ষেত্রেও সবচেয়ে বড় বাঁধা স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা। মূল সিরিজ শুরু হওয়ার আগে এই প্রস্তুতি ম্যাচে স্পিনের বিরুদ্ধে সেই দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার ব্যাপারে মরিয়া থাকবে টিম ম্যানেজমেন্ট।

     

     

    Click here to Read More
    Previous Article
    একইদিনে মাঠে নেমে বড় জয় ইস্টবেঙ্গলের! কলকাতা লিগে আবারও ধাক্কা মোহনবাগানের
    Next Article
    আজকের রাশিফল ৮ জুন, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment