Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া দেওয়া শুরু, অ্যাকাউন্টে টাকা কম বা বেশি ঢুকলে কী হবে? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার তাঁদের দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। সেই নিয়ে খুশির আবহাওয়া রাজ্যে। এরই মধ্যে সরকারি কর্মীদের (Government Employees) জন্যও এল সুখবর। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দফতর।

    সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর! Government Employees

    সুপ্রিম নির্দেশকে মান্যতা দিয়ে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যে। রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বৈঠকের পরই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে।

    সেই বিজ্ঞপ্তিতে পেনশনারদের বকেয়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে সরকার জানিয়েছে পূর্বে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদান করা হয়েছিল। এবার ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া ডিআর মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে ১০০ শতাংশ নিরপেক্ষীকরণ ধরে এই বকেয়া মহার্ঘ ভাতা হিসাব করে প্রদান করা হবে। অর্থ দফতরের নির্ধারিত বিধি ও পদ্ধতি মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।

    বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে হিসাব পর্যালোচনার সময় যদি অতিরিক্ত বা কম অর্থ প্রদানের বিষয় সামনে আসে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাঁদের ক্ষেত্রেও প্রাপ্য বকেয়া ডিআর প্রদান করার বিষয়ে জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব রাজ্য সরকারি পেনশনার বা পারিবারিক পেনশনপ্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়ার অর্থ পেতে প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্টদের ট্রেজ়ারি কার্যালয়ে গিয়ে কথা বলতে বলা হয়েছে।

    government Employees

    আরও পড়ুন: স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, বাসে ফ্রি যাতায়াতের সুবিধা চালু

    এক্ষেত্রে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেনশন পেতেন তাঁদের কথা বলা হয়েছে। পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা ট্রেজ়ারি থেকে পেনশন পেয়ে থাকেন, অথচ তাঁদের মধ্যে যাঁদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ রয়েছে, তাঁদের সেই শংসাপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন বা অফলাইনে। ইতিমধ্যেই এ নিয়ে সহযোগিতার জন্য ০৩৩-২২৫৩-৫৪১৭ নম্বরে চালু করেছে রাজ্য সরকার।

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari Live: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment