Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বকেয়া DA মেটানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা..,’ নবান্নে বৈঠকের আগেই বড় দাবি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বকেয়া ডিএ নিয়ে জট কাটাতে ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যাবতীয় সমস্যা নিরসনে আগামী ১ জুন সোমবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে বলে সূত্রের খবর।

    ডিএ জট কী খুলবে? আশায় লক্ষ লক্ষ | Dearness Allowance

    প্রশাসন সূত্রে খবর, আজকের এই হাই-ভোল্টেজ বৈঠকে ডাক পেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ। আজকের বৈঠকের দিকে তাকিয়ে বাংলার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

    ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ-ও মেটাতে শুরু করেছে নবান্ন। এই পরিস্থিতিতে আজকের এই মিটিং সরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠক নিয়ে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, নির্বাচনের আগে বকেয়া ডিএ মেটানো নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের বৈঠকে সেই বিষয়গুলিই মূলত সামনে আনা হবে।

    তাঁদের দাবি-দাওয়ার মধ্যে থাকবে সরকারি দফতরগুলিতে থাকা শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের দাবি এবং ২০১৬ এসএসসি (SSC) পরীক্ষার বিষয়টিতেও। অর্থাৎ আজকের এই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও।

    dearness allowance(183)

    আরও পড়ুন: ‘অভিষেকের নিজের..’, হামলার ঘটনায় বিস্ফোরক সদ্য TMC ছেড়ে যাওয়া এই ‘হেভিওয়েট’ নেতার!

    উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কোনো মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। সমস্ত স্তরের কর্মচারীদের ডিএ সংক্রান্ত যাবতীয় দাবি-দাওয়া কী মিটবে? জট খুলবে বকেয়া ডিএ নিয়ে? কেন্দ্রীয় হারে ডিএ কী মিলবে? আবার ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে রাজ্য। তা কবে থেকে লাগু হবে? এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে আজই।

    Click here to Read More
    Previous Article
    শুরু হয়ে গেল মহিলাদের ফ্রীতে বাসে যাতায়াতকথা রাখলেন শুভেন্দু অধিকারী
    Next Article
    ‘অভিষেকের নিজের..’, হামলার ঘটনায় বিস্ফোরক সদ্য TMC ছেড়ে যাওয়া এই ‘হেভিওয়েট’ নেতা!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment