Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট সুখবর ! ভারত সরকারের অধীনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন মাসিক স্টাইপেন্ড

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশের তরুণ-তরুণীদের জন্য খুশির খবর। পড়াশোনার পাশাপাশি কাজ করে প্রতি মাসে উপার্জনের (Government Internship) সুযোগ দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্টার্নশিপ করে মিলতে পারে মাসিক স্টাইপেন্ড। ভারত সরকারের তরফে দেশের তরুণ প্রজন্মের জন্য দুটি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ভারত সরকারের তরফে দুটি সেরা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে- ১) ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, ২) কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। শুধুমাত্র কাজ শেখার সুযোগ নয়, মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড। কারা করতে পারবে এই ইন্টার্নশিপ ? ইঞ্জিনিয়ারিং, আইটি, এআই, ম্যানেজমেন্ট, আইন বা কমার্স নিয়ে পড়াশোনা করেন, এমন যে কোন শিক্ষার্থী এই ইন্টার্নশিপ (Internship) করার সুযোগ পাবেন। বইয়ের পড়াশোনার বাইরে, ফিল্ডে কাজ করার সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

    কেন্দ্রীয় সরকারের ইন্টার্নশিপ (Government Internship)

    ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-র ইন্টার্নশিপ করতে চাইলে কি করতে হবে ? ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ইমেল ও মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। সম্পূর্ণ ফর্মটি পূরণ করে জমা করুন। এই ইন্টার্নশিপে নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ১৫ এপ্রিল। এই ইন্টার্নশিপ করলে প্রতি মাসে ২০,০০০ হাজার টাকা স্টাইপেন্ড পেতে পারেন। এমনকি ইন্টার্নশিপ শেষ হলে দেওয়া হবে একটি সার্টিফিকেট।

    তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্টার্নশিপে শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবেন। MeitY-এর অধীনে NICSI তাদের এই ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেছে। ছয় মাস ধরে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্টার্নশিপ চলবে। এই ইন্টার্নশিপ করার জন্য আপনাকে কি করতে হবে ? এর জন্য nicsi.nic.in/nicsi/internship-এ গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে নাম, ইমেল, ফোন নম্বর, ডিগ্রি, সেমিস্টার নম্বর-এর মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এই ইন্টার্নশিপে নাম নথিভুক্তিকরণের শেষ সময় ১০ই এপ্রিল।

    কাজে যোগ দেওয়ার আগে জমা দিতে হবে কলেজর ‘নো অবজেকশন সার্টিফিকেট’। আপনি এই ইন্টার্নশিপে নির্বাচিত হয়েছেন কিনা তা ইমেলের মাধ্যমে জানতে পারবেন। NICSI-এর এই ইন্টার্নশিপ দুটি ব্যাচে হয়। প্রথমটি গ্রীষ্মকালীন ব্যাচ যা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এবং দ্বিতীয়টি শীতকালীন ব্যাচ যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলে।

    Government Internship will help young generation earn a monthly stipend

    আরও পড়ুন: যাতায়াতে বড় বদল, উবার শাটল নেই! ৩০০ বাসে ভরসা, বুকিং কোথায় ও কীভাবে করবেন জানুন

    তীব্র প্রতিযোগিতার বাজারে শুধুমাত্র ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া কঠিন। কোম্পানিগুলি এমন কর্মী চায় যারা কাজ করতে জানে। ফুলটাইম কাজের আগে আপনার যদি ভারত সরকারের এই ইন্টার্নশিপ (Government Internship) করা থাকে, তবে তা আপনার স্কিলকে আরও আকর্ষণীয় করে তুলবে। এই ইন্টার্নশিপগুলি অভিজ্ঞদের সাথে কাজ করার সুযোগ দেয়।

     

    Click here to Read More
    Previous Article
    ট্রাইবুনালের প্রথম রায়েই চমক! ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ফেরাতে নির্দেশ শিবজ্ঞানম বেঞ্চের
    Next Article
    আমি মহিলা বলে অ্যাডভান্টেজ নিইনি , কোনওদিন নেব না, প্রচারে বেরিয়ে বললেন Aditi Munsi

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment