Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রাইবুনালের প্রথম রায়েই চমক! ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ফেরাতে নির্দেশ শিবজ্ঞানম বেঞ্চের

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে বড় জটিলতায় পড়েছিলেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তিনি মনোনয়নই জমা দিতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তিনি আদালতের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত ট্রাইবুনালের হস্তক্ষেপে (Tribunal Orders) বড় স্বস্তি। নির্দেশ দেওয়া হয়েছে তাঁর নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

    ট্রাইবুনালের হস্তক্ষেপে (Tribunal Orders) স্বস্তি মহতাব শেখের

    মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল এসআইআর প্রক্রিয়ার সময়। ফলে প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি মনোনয়নপত্র জমা দিতে পারছিলেন না। এই সমস্যার সমাধান চেয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। এই মামলায় হস্তক্ষেপ করে এসআইআর ট্রাইবুনাল, যা কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে গঠিত। ট্রাইবুনাল স্পষ্ট জানিয়ে দেয়, মহতাব শেখের নাম আবার ভোটার তালিকায় তুলতে হবে। রবিবার রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    কী থেকে ঘটনার সূত্রপাত?

    ঘটনার সূত্রপাত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ‘বিবেচনাধীন ভোটার’-এর তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। এই যাচাইয়ের মধ্যেই বাদ পড়ে যায় মহতাব শেখের নাম। এরপর তিনি বিপাকে পড়েন। প্রথমে তিনি কলকাতা হাই কোর্টে গেলেও, আদালত জানিয়ে দেয় যে এসআইআর সংক্রান্ত বিষয় এখন সুপ্রিম কোর্টের অধীনে। ফলে সেখানে শুনানি সম্ভব নয়। এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। শীর্ষ আদালত দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে জানায়, তিনি ট্রাইবুনালে আবেদন করতে পারেন এবং কমিশনকে সহযোগিতা করতে হবে।

    এরপর সল্টলেকের বিজন ভবনে ট্রাইবুনালের বেঞ্চে আবেদন করেন মহতাব। নিজের পক্ষে তিনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও সন্তানের জন্ম শংসাপত্র জমা দেন, যেখানে সর্বত্র তাঁর নাম সঠিকভাবে রয়েছে বলে দাবি করা হয়। শুনানির সময় ট্রাইবুনাল জানায়, তাঁর বাবার নাম নিয়ে কিছু তথ্যগত অসঙ্গতি থাকলেও, মহতাব শেখের নিজের নথিতে কোনও সমস্যা নেই। সেই কারণে তাঁর নাম বাদ দেওয়া ঠিক হয়নি। তাই অবিলম্বে তালিকায় নাম ফেরানোর নির্দেশ (Tribunal Orders) দেওয়া হয়।

    Supplementary List Tribunal Process Begins Online

    আরও পড়ুনঃ SIR বিতর্কে নতুন জট! যোগ্য হয়েও কি ভোট দিতে পারবেন না অনেকেই?

    প্রসঙ্গত, ফরাক্কায় প্রথম দফার ভোট রয়েছে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। ট্রাইবুনালের এই রায়ের (Tribunal Orders) ফলে সময়ের মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পেয়ে গেলেন মহতাব শেখ।

    Click here to Read More
    Previous Article
    ‘নাম তুলে নিন, না হলে…’, প্রকাশ্য সভায় কার উপর চটলেন মমতা?
    Next Article
    বিরাট সুখবর ! ভারত সরকারের অধীনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন মাসিক স্টাইপেন্ড

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment