Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইদের ছুটিতে মেট্রোয় কাটছাঁট! বৃহস্পতিবার কোন লাইনে কত ট্রেন চলবে জেনে নিন

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : ইদ উপলক্ষে আগামী বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় শহরের পরিবহণ ব্যবস্থাতেও তার প্রভাব পড়তে চলেছে। প্রতিদিনের তুলনায় ওই দিন যাত্রী সংখ্যা কম হতে পারে বলেই অনুমান করছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। সেই কারণেই কয়েকটি গুরুত্বপূর্ণ লাইনে ট্রেন পরিষেবা আংশিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কোন রুটে, কত মেট্রো (Kolkata Metro) চলবে?

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হবে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না থাকলেও যাতায়াতে বড়সড় সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ব্লু লাইনে সাধারণ দিনে প্রায় ২৬০টি মেট্রো চলাচল করে। কিন্তু ইদের দিন সেই সংখ্যা কমে দাঁড়াবে ২৪৬-এ। অর্থাৎ, মেট্রো পাওয়া গেলেও ওই লাইনে পরিষেবা কিছুটা কম থাকবে।

    অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড সংযোগকারী গ্রিন লাইনে প্রতিদিন যেখানে ২২৮টি ট্রেন চালানো হয়, সেখানে বৃহস্পতিবার চালানো হবে ২০৪টি মেট্রো। সবচেয়ে বেশি কাটছাঁট করা হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর ইয়েলো লাইনে। এই রুটে সাধারণত ১২০টি ট্রেন চললেও ইদের দিনে চলবে মাত্র ৯২টি মেট্রো।

    তবে যাত্রীদের জন্য স্বস্তির বিষয় হল, ট্রেনের সংখ্যা কমলেও সময়সূচিতে কোনও বদল আনা হচ্ছে না। ভোরের প্রথম মেট্রো এবং রাতের শেষ মেট্রো প্রতিদিনের মতোই নির্ধারিত সময়ে চলবে বলে স্পষ্ট জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

    Kolkata Metro cuts during Eid holiday

    আরও পড়ুন : বদলে গেল ‘মুখ্যমন্ত্রীকে বলুন’, আগামী সপ্তাহ থেকেই শুরু ‘আপনার সরকারকে বলুন’, চালু নতুন নম্বর

    এছাড়াও শহরের আরও দুই গুরুত্বপূর্ণ রুট— পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা একেবারেই স্বাভাবিক থাকছে। এই দুই লাইনে ট্রেন সংখ্যা বা সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।উৎসবের আবহে যাতে যাত্রীদের ভোগান্তি কম হয় এবং একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী পরিষেবা বজায় রাখা যায়, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

    Click here to Read More
    Previous Article
    রাত পোহালেই দফায় দফায় ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, চলবে শনিবার পর্যন্ত: আবহাওয়ার আগাম খবর
    Next Article
    বদলে গেল ‘মুখ্যমন্ত্রীকে বলুন’, আগামী সপ্তাহ থেকেই শুরু ‘আপনার সরকারকে বলুন’, চালু নতুন নম্বর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment