Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুধু স্টেপ কাউন্ট নয়, লাইফস্টাইল বদলের পরামর্শও দেবে Google Health! ভারতে হচ্ছে লঞ্চ

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক করতে বড় পদক্ষেপ নিতে চলেছে গুগল। সংস্থা ঘোষণা করেছে নতুন প্ল্যাটফর্ম ‘গুগল হেলথ’ (Google Health)-এর, যা স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন স্বাস্থ্য সংক্রান্ত স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে জনপ্রিয় ছিল ফিটবিট। তবে এবার সেই পরিষেবাকে আরও উন্নত প্রযুক্তির সঙ্গে যুক্ত করে নতুনভাবে বাজারে আনছে গুগল। সংস্থার দাবি, এই প্ল্যাটফর্ম শুধু ফিটনেস ট্র্যাকিং নয়, ব্যবহারকারীদের সামগ্রিক স্বাস্থ্য বিশ্লেষণও করবে আরও নির্ভুলভাবে।

    এবার ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে গুগল হেলথ (Google Health)

    এতদিন ফিটবিটের স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের মাধ্যমে হাঁটা, হার্ট রেট, ঘুম, রক্তে অক্সিজেনের মাত্রা বা SpO2, ক্যালরি খরচ এবং দৈনন্দিন অ্যাক্টিভিটি ট্র্যাক করা যেত। নতুন গুগল হেলথে এই পরিষেবাগুলির সঙ্গে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। বিশেষ করে গুগলের Gemini AI ব্যবহারকারীর ঘুমের গুণমান, দৈনিক শরীরচর্চা, স্ট্রেসের মাত্রা এবং জীবনযাত্রার বিভিন্ন অভ্যাস বিশ্লেষণ করে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ দেবে। কোন অভ্যাস পরিবর্তন করলে স্বাস্থ্য আরও ভালো হতে পারে, সেই বিষয়েও নির্দেশনা দেবে এই প্ল্যাটফর্ম।

    আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পরেই জইশের সঙ্গে দূরত্ব পাকিস্তানের? মুনিরের ওপর রেগে লাল মাসুদ আজহার

    গুগল হেলথে থাকছে ‘হেলথ কোচ’ নামের বিশেষ ফিচারও। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন কতটা ব্যায়াম করা উচিত, কীভাবে শরীর সুস্থ রাখা যায় এবং কোন ধরনের রুটিন অনুসরণ করলে ভালো ফল মিলবে, সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ পাবেন। টেক বিশেষজ্ঞদের মতে, এই AI-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা ভবিষ্যতে অ্যাপেলের অ্যাপেল হেলথ প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে। বিশেষ করে ব্যক্তিগত স্বাস্থ্য বিশ্লেষণে AI ব্যবহারের কারণে গুগল হেলথ ইতিমধ্যেই প্রযুক্তি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

    ভারতে আগামী ১৯ মে থেকে চালু হতে চলেছে গুগল হেলথ প্রিমিয়াম পরিষেবা। সাবস্ক্রিপশন মডেলে এই পরিষেবা পাওয়া যাবে। মাসিক খরচ হবে ৯৯ টাকা এবং বার্ষিক সাবস্ক্রিপশনের জন্য দিতে হবে ৯৯৯ টাকা। গুগলের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং ডেটা বিশ্লেষণ যুক্ত করা হবে এই প্ল্যাটফর্মে। স্মার্টফোন এবং ওয়্যারেবল ডিভাইসের সঙ্গে একযোগে কাজ করবে এই পরিষেবা, ফলে ব্যবহারকারীরা রিয়েল-টাইম স্বাস্থ্য আপডেট পেতে পারবেন।

    Google Health is set to launch in India soon.

    আরও পড়ুন: নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করবে পাকিস্তান-বাংলাদেশ! ১০ বছরের জন্য সম্পন্ন চুক্তি

    এদিকে, গুগল নতুন ‘Fitbit Air’ নামের একটি স্টাইলিশ ফিটনেস ব্যান্ডও বাজারে আনতে চলেছে। প্রায় ৯,৪০০ টাকা দামের এই ডিভাইসে কোনও স্ক্রিন থাকবে না, ফলে বারবার নোটিফিকেশন দেখে বিরক্ত হওয়ার সমস্যা থাকবে না। বিশেষভাবে ঘুমের সময় ব্যবহার করার জন্যই এটি ডিজাইন করা হয়েছে। এই ব্যান্ড ঘুমের মান, হার্টরেট এবং SpO2-এর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিরবচ্ছিন্নভাবে ট্র্যাক করবে। যদিও এখনও ভারতে ডিভাইসটি লঞ্চ হয়নি, গুগল (Google Health) জানিয়েছে খুব শীঘ্রই ভারতীয় বাজারেও এটি উপলব্ধ হবে।

    Click here to Read More
    Previous Article
    মেসি-কাণ্ডে আইনি লড়াই শুরু! কোর্টে পৌঁছালেন শতদ্রু
    Next Article
    আজকের রাশিফল ১৩ মে, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment