Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫১,০০০ যুবক-যুবতী পেলেন সরকারি চাকরি! নিয়োগপত্র বিতরণ করলেন খোদ প্রধানমন্ত্রী মোদী

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ২৩ মে ২০২৬; এই দিনটি সরকারি চাকরির অপেক্ষায় থাকা তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়েছে। মূলত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ তম বার্ষিক রোজগার মেলায় (Rozgar Mela) ৫১,০০০-এরও বেশি তরুণ-তরুণীর হাতে নিয়োগপত্র তুলে দেন। রোজগার মেলার সূচনা থেকে দেশজুড়ে আয়োজিত এই ধরণের ১৮ টি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১২ লক্ষ নিয়োগপত্র জারি করা হয়েছে। মূলত, শনিবার ১৯ তম বার্ষিক কর্মসংস্থান মেলায় প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে ৫১,০০০ তরুণ-তরুণীর মধ্যে সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন। এই বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ৫১,০০০-এরও বেশি তরুণ-তরুণী সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন।”

    রোজগার মেলায় (Rozgar Mela) এবার ৫১,০০০ যুবক-যুবতী পেলেন সরকারি চাকরি:

    ৫ টি দেশে সফরের উল্লেখ: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ৫ টি দেশে সফরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাত্র দু’দিন আগে আমি ৫ টি দেশের সফর থেকে ফিরেছি। এটি মাত্র ৫ টি দেশে সফর হলেও, সেখানে আমি বেশ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি এবং দেখা করেছি। আমি পুরো সময় জুড়ে একটি বিষয়ই ধারাবাহিকভাবে অনুভব করেছি। ভারতের যুবসমাজ এবং ভারতের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিশ্ব অত্যন্ত উচ্ছ্বসিত। আজ বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়। ভারতও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব করছে। আমি চাই আমার দেশের যুবসমাজ বিশ্বব্যাপী অভিজ্ঞতা অর্জন করুক।’

    কোন দেশে কী নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী আরও জানান যে, তাঁর নেদারল্যান্ডস সফরকালে তিনি সেমিকন্ডাক্টর থেকে শুরু করে জল, কৃষি এবং অ্যাডভান্স মানুফ্যাকচারিংয়ের বিষয়ে আলোচনা করেন। এদিকে, সুইডেনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল উদ্ভাবনে সহযোগিতার ওপর বেশ কয়েকটি আলোচনা হয়। নরওয়ের সঙ্গে গ্রিন টেকনোলজি এবং সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা অগ্রসর হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে কৌশলগত, জ্বালানি এবং প্রযুক্তি অংশীদারিত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও, ইতালির সঙ্গে প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো প্রধান ক্ষেত্রগুলিতে অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, এই সমস্ত চুক্তি ভারতের যুবসমাজকে সরাসরি উপকৃত করবে।

    ‘সারা বিশ্ব ভারতের উন্নয়নের সফরের অংশ হতে চায়: প্রধানমন্ত্রী বলেন যে, ‘আজ সমগ্র বিশ্ব ভারতের উন্নয়নের সফরের অংশ হতে চায়। ভারতও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব করছে।’ প্রধানমন্ত্রীর মতে তিনি চান তাঁর দেশের যুবকরা বিশ্বব্যাপী অভিজ্ঞতা অর্জন করুক। তিনি বলেছেন যে, ‘আজ যে সব যুবক-যুবতী কর্মসংস্থানে নিযুক্ত, তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। এই সমস্ত যুবক-যুবতীরা রেল, ব্যাঙ্কিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। আগামী বছরগুলিতে বিকশিত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

    আরও পড়ুন: যা কেউ পারেনি সেটাই করল রিলায়েন্স! প্রথম ভারতীয় সংস্থা হিসেবে গড়ল এমন নজির, জানলে চমকে যাবেন

    ‘বিকশিত ভারত গড়ার পথে যুবসমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’: প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, বিকশিত ভারত গড়ার পথে যুবসমাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে, এই রোজগার মেলাটি যুবকদের জন্য নতুন সুযোগ তৈরিতে আমাদের সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর মতে, ভারতের যুবসমাজ এবং প্রযুক্তি ক্ষেত্রে দেশটির অগ্রগতি নিয়ে বিশ্ব অত্যন্ত উচ্ছ্বসিত।

    আরও পড়ুন: SBI-র কোটি কোটি গ্রাহকের জন্য স্বস্তির খবর! স্থগিত হল ২ দিনের ধর্মঘট, কী জানাল ব্যাঙ্ক?

    এখনও পর্যন্ত ১২ লক্ষ নিয়োগপত্র জারি করা হয়েছে: জানিয়ে রাখি যে, রোজগার মেলা একটি বড় সরকারি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে ১২ লক্ষ নিয়োগপত্র জারি করা হয়েছে। এখনও পর্যন্ত দেশজুড়ে ১৮ টি রোজগার মেলা সম্পন্ন হয়েছে। শনিবার দেশজুড়ে ৪৭ টি স্থানে এই মেলা সম্পন্ন হয়। সারাদেশ থেকে নির্বাচিত যুবক-যুবতীরা  ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে যোগদান করলেন। এগুলির মধ্যে রেল মন্ত্রক থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ এবং অন্যান্য বিভাগ রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দ্রুত কমছে TRP, চার মাসেই গল্প শেষ সিরিয়ালের?
    Next Article
    মার্কিন বিদেশসচিবের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর! মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন রুবিয়ো

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment