Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিপাকে ভারতীয় দল! শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে অনুশীলনে দুইবার চোট পেলেন ক্যাপ্টেন শুভমান গিল

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে শ্রীলঙ্কার মাটিতে। সেখানে দ্বীপরাষ্ট্রের দলটির বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। তার আগে ৭ই আগস্ট থেকে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির একটি দলের বিরুদ্ধে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। কিন্তু সেই ম্যাচে নামার আগেই চিন্তা বাড়ালো অধিনায়ক শুভমান গিলের চোট।

    আপাতত ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমান গিল। টেস্ট ও ওডিআই, দুই ফরম্যাটেই চুটিয়ে রান করে চলেছেন তিনি। আগামী বছর আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপই ভারতীয় দলের পাখির চোখ। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই বারের ফাইনালিস্টরা মাঠে নামার আগেই ফর্মে থাকা এই তারকার চোট পাওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে ভক্তদের।

    শুভমান গিল প্রস্তুতি ম্যাচের আগের দিন নেটে একাগ্রচিত্তে অনুশীলন করছিলেন। সেই সময়ই এক নেট বোলারের ডেলিভারি আচমকা লাফিয়ে উঠে আঘাত করে তার ডান হাতের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গে ফিজিও দৌড়ে আসে। গিলের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিলো বেশ জোরেই আঘাত পেয়েছেন তিনি।

    আরও পড়ুন: ভারতীয় দলের গম্ভীরকে প্রয়োজন নেই! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের

    কিন্তু এই আঘাতের পরেও ফের একবার অনুশীলনে নেমেছিলেন তিনি। কিন্তু ব্যাটিংয়ের পর যখন তিনি ফিল্ডিং করতে নামেন তখন ফের বিপাকে পড়েন তিনি। ক্যাচ ধরতে গিয়ে ফের ডান হাতে আঘাত পান ভারতের তারকা ব্যাটার। এরপর তাকে আর অনুশীলনে দেখা যায়নি।

    আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

    তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গিলের চোট খুব একটা গুরুতর নয়। তবে ঝুঁকি অনুভব করলে তিনি প্রস্তুতি ম্যাচে মাঠে না নেমে একেবারে মূল সিরিজে মাঠে নামবেন। ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে একেবারেই ভালো জায়গায় নেই। এই সিরিজে জয় না পাওয়ার অর্থ হলো ফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে গিলকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

    Click here to Read More
    Previous Article
    প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    Next Article
    ভারতের সেই ১০ সংস্থা, যেখানে চাকরি করতে চান সবাই! তালিকায় রয়েছে বড় চমক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment