Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিকেল থেকে আবহাওয়ার বড় পালাবদল! কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা? ওয়েদার আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: রথযাত্রার দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সকলের মনে একটি বড় প্রশ্ন ছিল। আর এবার আবহাওয়া দফতরের তরফ থেকে রথযাত্রার দিন আবহাওয়ার বড় আপডেট আসতে চলেছে। কারণ বৃহস্পতিবার কার্য তো দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজকের প্রতিবেদনে রইল বৃহস্পতিবার বিকেল থেকে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    রথযাত্রা অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এর মধ্যে অধিক ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও (South Bengal Weather)।

    South Bengal Weather forecast of heavy rain in Kolkata

    আরও পড়ুন: বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইল প্রন ফ্রায়েড রাইস! রইল সহজ কৌশলে

    বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তারপর পর শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

    এছাড়াও নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। যা বর্তমানে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমস্ত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মহাদেবকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তারের পর অভিযুক্তকে নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের অভিনব পদক্ষেপ
    Next Article
    '‘দয়া করে দলটাকে কলঙ্কিত করবেন না" : Mamata Banerjee

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment