Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিধানসভা নির্বাচন ঘিরে ছুটির বিজ্ঞপ্তি, কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিনগুলিতে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য ষ আবেদন ছুটির সরকারের নির্দেশিকা প্রকাশ করেছে (Nabbana)। যেখানে রাজ্যের অর্থ দপ্তরের অডিট শাখায় জারি করা ১১৭৩ এফ (পি২) নম্বর মেমোরেন্ডাম অনুযায়ী আগামী এপ্রিল মাসে দুধ অফার ভোটের দিনগুলিতে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এই ছুটির কার্যকর থাকবে। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য জানানো হল।

    ২০২৬ নির্বাচন ঘিরে প্রস্তুতি, কর্মীদের জন্য ভোটের ছুটির ঘোষণা (Nabbana)

    বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে, যাতে ভোট নির্ভীক নিয়ে পরিচালনা করা যায় তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ছুটির দিনগুলো ঘোষণা করা হয়েছে (Nabbana)। যেখানে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (N.I.Act) এর অধীনে এই ছুটিগুলো মঞ্জুর করা হয়েছে। যে সমস্ত এলাকায় ভোটগ্রহণ করা হবে সেই সমস্ত এলাকার সমস্ত রাজ্য সরকারি অফিস, কর্পোরেশন, বোর্ড, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই ছুটির আওতাভুক্ত হবে।

    Nabbana preparations for the 2026 elections voting holiday announced for workers

    আরও পড়ুন: এপ্রিলে কি পাবেন একসঙ্গে দু’মাসের বেকার ভাতা? যুব সাথী প্রকল্পে নয়া আপডেট

    এবার রাজ্যে দুই অফার নির্বাচন সম্পূর্ণ হবে। পাশাপাশি অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ছুটেই দিনক্ষণ ও বিধানসভায় কেন্দ্রগুলি তালিকা নিচে দেওয়া হল। যেখানে প্রথম দফায়, আগামী ২৩শে এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাজ্যের মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে (১ থেকে ৭৬, ২০৩ থেকে ২৫৮ এবং ২৭৫ থেকে ২৯৪ নম্বর কেন্দ্র) ভোটগ্রহণ হবে। এই দিনটিতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে এন.আই. অ্যাক্টে সম্পূর্ণ ছুটি থাকবে।

    এছাড়াও আগামী ২৯শে এপ্রিল ২০২৬ (বুধবার) মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে (৭৭ থেকে ২০২ এবং ২৫৯ থেকে ২৭৪ নম্বর কেন্দ্র) ভোট নেওয়া হবে। এই নির্দিষ্ট এলাকাগুলিতে ওই দিন সরকারি ছুটি বহাল থাকবে। পাশাপাশি এই নির্দেশ স্বীকার ফলে সাধারণ ভোটারদের পাশাপাশি ভোটের কাছে নিযুক্ত সরকারের কর্মচারী ও শিক্ষকেরাও বিশেষ সুবিধা পাবেন।

    জানা যায় ভোটের ডিউটি সেরে রিসিভশন সেন্টার থেকে ফিরতে যে সমস্ত সরকারি কর্মীদের রাত হবে, তাদের পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিল বা ৩০ এপ্রিল বিশেষ ছুটি সুবিধা থাকছে। এছাড়াও ভোট কেন্দ্র হিসেবে যে সমস্ত স্কুল, কলেজ অথবা সরকারি অফিসগুলোকে ব্যবহার করা হচ্ছে সেখানে ভোটের সামগ্রিক পাঠানোর দিন এখানে ছুটি দেওয়া হবে।

    যার ফলে প্রথম দফার ২২ এপ্রিল ও দ্বিতীয় দফার ২৮ এপ্রিল এই দুই দিন এই বিশেষ ছুটি পাওয়া যাবে। তাছাড়া যদি কোন কর্মী ভোটগ্রহণের এলাকায় বসবাস করেন কিন্তু তার কাজের জন্য অন্য এলাকায় থাকতে হয় তবে তিনি ভোটের দিন সবেতন ছুটি পাওয়ার যোগ্য হবেন। এবং যদি কোন বুথে পুনরায় ভোট গ্রহণ করতে হয় তবে সেই নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট কর্মীরা সমবেদন ছুটি পাবেন বলে জানা যায়।

    এছাড়াও, বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বিভাগীয় কমিশনার, জেলাশাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি, শ্রম দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চা-বাগান সহ সমস্ত বেসরকারি সংস্থা, দোকানপাট এবং শিল্প প্রতিষ্ঠানগুলি ভোটের দিন কর্মীদের জন্য সবেতন ছুটি নিশ্চিত করে (Nabbana)।

    Click here to Read More
    Previous Article
    ফের মূল্যবৃদ্ধি অটো LPG-তে, এক লাফে ১২.২৮ টাকা বাড়ায় চাপে অটোচালকরা
    Next Article
    দেশভাগ হয়েছে একমাত্র...

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment