Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিদেশ নয়, আপাতত SSKM-এ চিকিৎসা! অভিষেককে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর মধ্যে অন্যতম চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি। এবার সেই মামলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বড় পরামর্শ দিল উচ্চ আদালত।

    অভিষেককে কী পরামর্শ দিল হাইকোর্ট? | (Calcutta High Court)

    চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে তৃণমূল সাংসদকে সেই অনুমতি দিল না আদালত। বরং আপাতত তাঁকে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

    আরও পড়ুনঃ কাছে রাখুন ছাতা! আগামী দু’ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির সতর্কতা বাংলার ৫ জেলায়

    সোমবারের শুনানিতে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য বলেন, “আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হোক। কণ্ঠস্বরের নমুনা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।“

    একথা শুনে বিচারপতি ভট্টাচার্য বলেন, “কলকাতার হাসপাতালে আপনার চোখের চিকিৎসা করা হয়নি। যদি এখানে এই চিকিৎসা না করা যায় তাহলেই আদালত আপনাকে যাওয়ার অনুমতি দিতে পারে।“

    এখানেই না থেমে বিচারপতি আরও জিজ্ঞেস করেন, “আপনি কখনও এসএসকেএম গিয়েছিলেন? চিকিৎসকরা একটি বোর্ড তৈরি করুক। আপনার চোখের অবস্থা এতটা খারাপ কিনা সেই বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। এতটা দূর সফর করা যাবে কিনা।“

    হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়েছে, তদন্ত এখনও চলছে। সেই জন্য অভিষেককে বিদেশযাত্রার অনুমতি দেওয়া যাবে না। তবে তৃণমূল সাংসদের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে।

    Calcutta High Court

    বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, এই সময়কালের মধ্যে তদন্তকারীরা অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবেন না। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি।

    এদিন অভিষেককে বিদেশযাত্রার অনুমতি না দিলেও তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে তৃণমূল সাংসদ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ভুল হতে পারে এই ৫ জায়গায়
    Next Article
    একী কাণ্ড! বিশ্ব চ্যাম্পিয়নদের ট্রফি দিয়ে পোডিয়াম থেকে নামলেন না ট্রাম্প, হলেন বিদ্রুপের সম্মুখীন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment