Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বাংলাদেশের ইলিশ’এর পর্দাফাঁস, রাতারাতি ভোলবদল বনগাঁ নিউ মার্কেটের

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের নামে চড়া দামে বিক্রি হচ্ছিল ভারতীয় ইলিশ (Hilsa)। পদ্মার ইলিশের নামে স্বাভাবিক ভাবেই বাড়ছিল ক্রেতাদের ভিড়। চড়া দামে বিকিয়েও যাচ্ছিল ভুয়ো ইলিশ। খবর ছড়িয়ে পড়তেই হল পর্দাফাঁস। রাতারাতি ভোলবদল বনগাঁর নিউ মার্কেটে। আর বাংলাদেশের নামে প্রতারণা নয়, আসল পরিচয়েই বিকোচ্ছে ভারতীয় ইলিশ।

    বাংলাদেশের নামে ভারতীয় ইলিশ (Hilsa) বিক্রি

    ঘটনা বনগাঁর নিউ মার্কেটের। সেখানে বাংলাদেশের ইলিশের নাম করে বিক্রি হচ্ছিল ওড়িশা, মহারাষ্ট্র বা গুজরাটের ইলিশ। ইলিশের প্রতি বাঙালির আবেগকে পুঁজি করেই ব্যবসা ফেঁদে বসেছিলেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। বাজারে হাঁকডাক করে বিক্রি করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছিল ঢালাও প্রচার।

    Bongaon market revealed real identity of Bangladesh hilsa

    কত দাম উঠছিল: এদিকে পদ্মার ইলিশ শুনে ভালোই ভিড় জমাচ্ছিলেন ক্রেতারা। কেজিতে দাম উঠছিল ২২০০-৩০০০ টাকা পর্যন্ত। পদ্মার ইলিশের লোভে টাকা খরচ করতেও কার্পণ্য করেননি অনেকেই। কিন্তু বাড়ি গিয়েই ধরা পড়ে আসল কাণ্ড।

    আরও পড়ুন : হাতে গোনা লোয়ার বার্থ স্লিপার-এসিতে, কীভাবে কনফার্ম পাবেন সিট? হিসেব জেনে নিন

    ঠকে যাচ্ছেন ক্রেতারা: এক ক্রেতা জানান, বিক্রেতাদের কথায় ভরসা করে তিনিও ‘বাংলাদেশের ইলিশ’ (Hilsa) কিনেছিলেন। কিন্তু খাওয়ার সময় টের পেয়েছেন যে ঠকে গিয়েছেন।

    আরও পড়ুন : দেখেই জিভে জল, শত লোভ লাগলেও কিন্তু ইলিশ ছোঁবেন না ‘এই’ মানুষরা

    হিলসা ফিশ অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে, গত বছরের পর আর কোনও বাংলাদেশের ইলিশ আসেনি ভারতে। গত বছরের ইলিশ এক বছর পর বনগাঁর কোনও ব্যবসায়ীর কাছে থাকতে পারে না। তবে অভিযোগ ওঠার পর আর কেউ দেশের ইলিশকে বাংলাদেশের ইলিশ বলে বিক্রি করেননি।

    Click here to Read More
    Previous Article
    Manomay Bhattacharya: উত্তম স্মরণে কী বললেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য
    Next Article
    ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ দেখুন!’ ফেসবুক বিপ্লবীদের কড়া ‘দাওয়াই’ সিপিএমের একমাত্র বিধায়কের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment