Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ দেখুন!’ ফেসবুক বিপ্লবীদের কড়া ‘দাওয়াই’ সিপিএমের একমাত্র বিধায়কের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সিপিএমের (CPM) অন্দরে নতুন করে চর্চায় ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। দলেরই একাংশের ‘ফেসবুক বিপ্লবী’দের উদ্দেশে তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। নিজের বুথের পরিস্থিতি না দেখে অন্যকে জ্ঞান না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। আর তাতেই প্রশ্ন উঠেছে, ঠিক কাদের উদ্দেশ্যে এই মন্তব্য?

    ‘আগে নিজের বুথ দেখুন’, বার্তা রানার (CPM)

    শুক্রবার রাতে ফেসবুকে রানা লেখেন, ‘‘বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখুন বিপ্লবী কমরেডরা।’’ এরপর তাঁর প্রশ্ন, নিজের বুথে তিনি যে সিপিএম (CPM), সেটা মানুষ জানেন তো? তবে এই পোস্ট দলের বিরুদ্ধে নয়, দলের ‘ফেসবুক বিপ্লবীদের’ উদ্দেশ্যেই বলে জানিয়েছেন রানা। পোস্টটি ঘিরে দলের মধ্যে আলোচনা শুরু হলেও প্রথম সারির নেতারা এখনও মুখ খোলেননি। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পলিটব্যুরোর বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    রানার এই ক্ষোভের পিছনে সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে তাঁর উপস্থিতির ঘটনা রয়েছে বলে দলের অন্দরে আলোচনা চলছে। ওই অনুষ্ঠানে রানা ছাড়াও ছিলেন তৃণমূলের কুণাল ঘোষ ও মদন মিত্র, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং বিজেপির বিধায়ক সজল ঘোষ ও কৌস্তভ বাগচী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন ঘাটালের সাংসদ দেব।

    রানা কেন ওই অনুষ্ঠানে গেলেন এবং দল তাঁকে অনুমতি দিয়েছিল কি না, তা নিয়ে সিপিএমের (CPM) একাংশ সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিল। দলের অনেকের ধারণা, সেই ‘ফেসবুক বিপ্লবী’দেরই জবাব দিয়েছেন রানা। সূত্রের খবর, পোস্টের পর কয়েক জন তরুণ নেতা তাঁকে ফোন করে বিষয়টি বোঝার চেষ্টা করলেও খুব একটা স্পষ্ট উত্তর পাননি।

    উল্লেখ্য, রানা শুধু ডোমকলের বিধায়ক নন, তিনি সিপিএমের (CPM) রাজ্য কমিটির সদস্যও। বিধানসভায় সিপিএমের একমাত্র বিধায়ক হওয়ার পর তাঁকে রাজ্য কমিটিতে নেওয়া হয়। সমাজমাধ্যমে দলের নেতা-কর্মীদের বক্তব্য নিয়ে সিপিএম গত কয়েক বছরে একাধিক নির্দেশ দিয়েছে। ফলে রাজ্য কমিটির এক সদস্যের এমন প্রকাশ্য পোস্টে দলীয় শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে দলের অন্দরে প্রতীক উর রহমানের কথাও উঠছে, যিনিও রাজ্য কমিটির সদস্য ছিলেন।

    আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাঙালিকে পুজোয় জুড়তে বড় উদ্যোগ, ৭ সেপ্টেম্বর বৈঠকে নতুন পরিকল্পনা

    তবে সিপিএমের (CPM) একাংশের বক্তব্য, দলের কিছু মানুষ সমাজমাধ্যমে বাস্তবতার সঙ্গে মিল নেই এমন কথা বলেন। আবার অনেক সময় ছোট ভুলের জন্য বড় শাস্তিও হয়েছে। এখন দেখার, রানার এই পোস্ট নিয়ে দল কোনও পদক্ষেপ নেয়, নাকি বিষয়টি এড়িয়ে যায়। কারণ, বিধানসভায় এই মুহূর্তে তিনিই সিপিএমের একমাত্র বিধায়ক।

    Click here to Read More
    Previous Article
    ‘বাংলাদেশের ইলিশ’এর পর্দাফাঁস, রাতারাতি ভোলবদল বনগাঁ নিউ মার্কেটের
    Next Article
    চাল-গমের সঙ্গেই রেশন দোকানে মিলবে আরও নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস! অভিনব পরিকল্পনা কেন্দ্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment