Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ.., ‘ DA ইস্যুতে দাবি শিক্ষক সংগঠনের

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের কথা মাথায় রেখে রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকেই একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা (Government Employees)।

    বাকি ডিএ মেটানোর দাবি শিক্ষক সংগঠনের | Dearness Allowance

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ।

    ইতিমধ্যেই প্রতিশ্রুতি মতো রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। এদিকে বর্ধিত মহার্ঘ ভাতা। সবমিলিয়ে খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। ডিএ বৃদ্ধিতে খুশি শিক্ষকরাও।

    রাজ্যে ডিএ ঘোষণার পর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। আগের সরকারের সময় থেকে ডিএ-র যে বিশাল বকেয়া তৈরি হয়েছিল, তা এক ধাপে কোনও সরকারের পক্ষেই মেটানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের এই পদক্ষেপকে তাঁরা স্বাগত জানাচ্ছেন বলেও জানিয়েছেন।

    dearness allowance(211)

    আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাংলায় সরকারি শূন্যপদ পূরণ নিয়ে বড় আশ্বাস সুকান্তর

    তবে বাকি ডিএ মেটানোর দাবি রেখে তিনি আরও বলেন, সংগঠন মোটের উপর সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় তা নিয়ে সরকারের কাছে আবেদন জানানো হবে। গোটা বকেয়া ডিএ মিললে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে তাঁর মত।

    Click here to Read More
    Previous Article
    Sujan Chakroborty: গুণ্ডা দমন বিল নিয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী | CPIM | TMC | BJP
    Next Article
    'চারজন লোক পাচ্ছে না কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য': ২১ জুলাই নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment