Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাজার থেকে বেশি দামে আর নয়, রুই থেকে ইলিশ সব কম দামে, এখানে ভিড় উপচে পড়ছে ক্রেতাদের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: দিনকে দিন শাক সবজি থেকে শুরু করে মাছ বাজারে সবকিছু জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। তবে জনসাধারণের কথা মাথায় রেখে, এবার সরকারের পক্ষ থেকে নির্ধারিত ন্যায্য মূল্যে নামিদামি মাঝ মিলছে, মালদহে। জানা যায়, জেলার সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় চালু হয়েছে সুফল বাংলা মৎস্য স্টল। যেখানে রুই, কাতলা, মৃগেল, ইলিশ, ভেটকি সহ প্রায় ৩০ প্রজাতির উন্নতমানের মাছ স্বল্প দামে বিক্রি করা হচ্ছে। আর এই স্টল প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকে।

    চড়া বাজারে স্বস্তি, কম দামে রুই-ইলিশ বিক্রি কোথায় মিলছে জানুন (Sufal Bangla Fish Stall)

    রাজ্য সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যে মাছ বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এর উদ্বোধনের পর থেকেই সোমবার থেকে শনিবার টাটকা ও সুস্বাদু মাছের সমাহার নিয়ে জমজমাট পরিবেশ দেখা যাচ্ছে বড় সাগরদিঘী ফার্ম এলাকায়।

    Sufal Bangla Fish Stall relief in the high market find out where you can find rui and hilsa for  at low prices

    আরও পড়ুন: ফ্রি-তে বিউটিশিয়ান কোর্স করাচ্ছে রাজ্য সরকার, জানুন আবেদন করবেন কীভাবে

    এছাড়াও মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, বাজারের তুলনায় অনেকটাই কম দামে মাছ কিনলাম। নিয়মিত এখান থেকেই মাছ নিয়ে যাই। উন্নত মানের একাধিক রকম মাছ পাওয়া যায়, খেতেও খুব ভাল।

    এছাড়াও স্টলে কর্মরত অচিন্ত্যকুমার চৌধুরী জানান, “ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা থাকে এই স্টল। প্রায় ৩০ প্রজাতির মাছ সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে। প্রতিদিনই ক্রেতাদের ব্যাপক ভিড় হয়।

    এই বিষয়ে জেলা সহ মৎস্য অধিকর্তা অঞ্জন কুমার বসু বলেন, “বাজারের তুলনায় অনেক কম দামে এখানে মাছ মিলছে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে মাছ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ইতিমধ্যেই সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় স্টল চালু হয়েছে (Sufal Bangla Fish Stall)।

    Click here to Read More
    Previous Article
    চন্দনার হাত ধরেই ফুল বদল, ২৬-এ কার দখলে যাবে শালতোড়া? চর্চায় BJP বিধায়ক
    Next Article
    মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment