Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম! কারা পাচ্ছেন, কারা বাদ পড়ছেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালুর কাজ শুরু হয়ে গিয়েছে। যোগ্য পরিবারগুলির হাতে পৌঁছে দেওয়া হচ্ছে আবেদনপত্র। এই ফর্ম জমা দিলেই পরে আয়ুষ্মান কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হবে। কারা এই ফর্ম পাচ্ছেন, কী কী তথ্য দিতে হবে এবং ফর্ম না পেলে কী করতে হবে, তা নিয়েই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

    বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আবেদনপত্র

    রাজ্যের বিভিন্ন এলাকায় এখন বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) ফর্ম দেওয়া হচ্ছে। মূলত যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য, তাঁদের পরিবারের সদস্যদের নামে ফর্ম পৌঁছে দেওয়া হচ্ছে। আশাকর্মীদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। কোথাও সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

    ফর্মে আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং জন্মতারিখের মতো কিছু তথ্য আগে থেকেই লেখা থাকছে। আবেদনকারীকে শুধু বাকি তথ্য পূরণ করতে হবে। ঠিকানা, পরিবারের মোট সদস্য সংখ্যা, প্যান নম্বর, ভোটার কার্ডের তথ্য, বার্ষিক আয় এবং আয়কর দেওয়া হয় কি না, সেই তথ্যও জানাতে হবে।

    জানা গিয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ডধারীদের কাছেই এই ফর্ম (Ayushman Bharat) দেওয়া হচ্ছে। এছাড়া ৭০ বছরের বেশি বয়সী সব নাগরিকও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে আর্থিক অবস্থা দেখা হবে না। যাঁদের বাড়িতে ফর্ম পৌঁছয়নি, তাঁরা পুরসভা বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

    Ayushman Card check in just one minute if your name is on the list

    আরও পড়ুনঃ মাত্র ৫ মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড! চালু হল কেন্দ্রের নতুন WhatsApp পরিষেবা

    এদিকে, যাঁরা আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্যও স্বাস্থ্যবিমার সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। তবে সেই প্রকল্পে আবেদন কীভাবে করা যাবে বা কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। সরকারি সূত্রে খবর, শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    Click here to Read More
    Previous Article
    শিল্পে গতি আনতে নয়া নীতি ! জমি কিনে শিল্পপতিদের হাতে তুলে দেবে রাজ্য সরকার
    Next Article
    ভারতের ওপর ফের ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার! কী বার্তা দিল নয়াদিল্লি?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment