Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আসছে ‘শ্যামা’! এবার বড়পর্দায় ফুটে উঠবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫ তম জন্মদিন। রাজ্যের নানা প্রান্তে ধুমধাম করে দিনটি পালিত হচ্ছে। এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁকে নিয়ে তৈরি ‘শ্যামা’ (Shyama) সিনেমার পোস্টার। ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল অবধি ভারতীয় উপমহাদেশের এক অস্থির ও যুগান্তকারী সময়কে কেন্দ্র করে চলচ্চিত্রটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

    ‘শ্যামা’ সিনেমায় ফুটে উঠবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী | (Shyama Prasad Mukherjee)

    কিংবদন্তি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি এই ছবি পরিচালনা করেছেন সুচন্দ্রা এক্স ভানিয়া ও চন্দ্রোদয় পাল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সিনেমায় দেশভাগ, জাতীয় ঐক্যের সংগ্রাম, বাংলার ভবিষ্যৎ ও এক নতুন ভারত নির্মাণের কাহিনী উঠে এসেছে।

    আরও পড়ুনঃ EPFO থেকে বড় স্বস্তি, সুদের টাকা ক্রেডিট শুরু! কীভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে এসেছে?

    ‘শ্যামা’ নামকরণের মধ্যেও এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। এটি যেমন একদিকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকে মনে করায়, তেমনই মাতৃভূমির প্রতীক হিসেবেও ধরা দেয়। সব মিলিয়ে যেন এক সাহসী, চিরন্তন ও অবিনশ্বর ভারতের আত্মার প্রতিচ্ছবি।

    এই সিনেমায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একজন দূরদর্শী নেতা হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। দেশভাগের সময় তাঁর প্রচেষ্টা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যেমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তেমনই দেশভাগের পর হিন্দু বাঙালিদের জন্য নিরাপদ মাতৃভূমির দাবিতে তাঁর অবদানও ছিল অনস্বীকার্য।

    ‘শ্যামা’ প্রসঙ্গে ছবির পরিচালকদ্বয় জানিয়েছেন, “বৃহৎ ক্যানভাসের দৃশ্যায়ন এবং গভীর মানবিক গল্পের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই ডাইরেক্ট অ্যাকশন ডে-র বিভীষিকা, উদ্বাস্তু মানুষের অসহনীয় যন্ত্রণা এবং সেই সময়কার আদর্শগত সংঘাত, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল।“

    সুচন্দ্রা ও চন্দ্রোদয় জানান, ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হলেও, ‘শ্যামা’ মূলত অতীতকে সিনেমার ভাষায় নতুনভাবে উপলব্ধি করার একটি প্রচেষ্টা, যা দর্শকদের ভাবতে, আলোচনা করতে ও সহমর্মিতার সঙ্গে ইতিহাসকে অনুভব করতে আহ্বান জানায়।

    Shyama Prasad Mukherjee biography Shyama

    এই সিনেমার বিষয়ে বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতকে না জানলে ভবিষ্যৎকে নিরাপদ করা যায় না। এদেশের বীর সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে বর্তমান প্রজন্ম যাতে সংযোগ স্থাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই ছবিটি বানানো হচ্ছে।

    এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ রাজ্য জুড়ে উৎসবের আবহ। একদিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির শিলান্যাস সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

    Click here to Read More
    Previous Article
    ঋতুপর্ণাকে নিয়ে সুচিত্রার মন্তব্যে নতুন বিতর্ক
    Next Article
    বাংলায় ফের নির্বাচনের কাউন্টডাউন! দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment