Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও বাড়ল সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা! নতুন ৫ জাস্টিস নিয়োগ, কে কে দায়িত্ব পেলেন জানুন

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশের শীর্ষ আদালতে আরও বাড়ল বিচারপতির সংখ্যা। সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন ৫ জন বিচারপতি নিয়োগ করা হল। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের (Ministry of Law and Justice) তরফ থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এদিন সকালে বিজ্ঞপ্তি জারি করে ৫ জন বিচারপতি নিয়োগের (Supreme Court Judge Recruitment) কথা জানানো হয়।

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন ৫ বিচারপতির পরিচয়

    আইন মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিনই নতুন ৫ বিচারপতি নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ৪ জন দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং ১ জন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

    দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court) বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লি, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব সচদেব এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ভেঙ্কিটা সুব্রামণি মোহানা।

    আরও পড়ুনঃ ‘বকেয়া DA মেটানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা..,’ নবান্নে বৈঠকের আগেই বড় দাবি

    গত ২২ মে এবং ২৭ মে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে এই ৫ জন বিচারপতি ও আইনজীবীর নাম সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে পরামর্শ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর তাঁদের নিয়োগ করা হয়। নতুন ৫ জন বিচারপতি নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজের এক্স হ্যান্ডেলেও ঘোষণা করেছেন।

    Number of Judges in Supreme Court of India Increases; Notification Issued

    প্রসঙ্গত, সম্প্রতি দেশের শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা বাড়ানো হয়েছে। কয়েকদিন আগেই বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়। এর মধ্যে প্রধান বিচারপতি পদও রয়েছে। অন্যদিকে চলতি জুন মাসে অবসর নিতে চলেছেন বিচারপতি পঙ্কজ মিথাল ও জে কে মাহেশ্বরী।

    এই আবহে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৫ জন নতুন বিচারপতি নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল। এই নিয়োগের ফলে দেশের সর্বোচ্চ আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলেই মনে করছেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! ফাইনালে পরাজয়ের পর গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকাই আগুন
    Next Article
    এতদিন লড়াই করার পর আজ আমি লড়াইয়ের দাম পেলাম : অর্জুন সিং

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment