Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! ফাইনালে পরাজয়ের পর গুজরাট টাইটান্সের টিম বাসে আচমকাই আগুন

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে IPL ২০২৬-এর ফাইনাল ম্যাচে পরাজয়ের পর গুজরাট টাইটান্স (Gujarat Titans) দল একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়। মূলত, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে হঠাৎ আগুন লেগে যায়। সৌভাগ্যবশত, প্রত্যেক খেলোয়াড় ও কর্মীদের সময়মতো বাস থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

    শর্ট সার্কিটের কারণে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) টিম বাসে আগুন:

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। সেই সময়ে দলটি ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিল। পথে বাসের ভেতরে শর্ট সার্কিট হয়। যার ফলে বাস থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। আগুন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বাসটি থামানো হয়। পাশাপাশি, অধিনায়ক শুভমান গিল সহ প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফকে দ্রুত নামিয়ে আনা হয়। এই দুর্ঘটনায় কোনও খেলোয়াড় বা কর্মী আহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন। তবে, এই ঘটনার কারণে গুজরাট টাইটান্সের খেলোয়াড়রা প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকা পড়েছিলেন। এরপর তাদের জন্য দ্বিতীয় একটি গাড়ির ব্যবস্থা করা হয়।

    Gujarat Titans team bus catches fire, players rescued.

    গুজরাটকে পরাজিত করে RCB: গুজরাট দলের জন্য রবিবার রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথমে, মাঠে RCB-র কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে তারা IPL ২০২৬-এর ট্রফি জেতার সুযোগ হারায়। তারপর, যখন খেলোয়াড়রা হোটেলে ফিরছিলেন ঠিক তখনই তাঁদের বাসে আগুন লেগে যায়। শারীরিক ও মানসিকভাবে খেলোয়াড়দের জন্য এটি ছিল অত্যন্ত ক্লান্তিকর ও ভয়ের মুহূর্ত ছিল।

    আরও পড়ুন: গুজরাটের বিরুদ্ধে সহজ জয়! কোহলির দাপটে টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন RCB

    গুজরাটের হারের নেপথ্যে কী ক্লান্তি: মূলত, ফাইনাল ম্যাচের আগে দীর্ঘ ও ক্লান্তিকর সফরের কারণেই গুজরাট পরাজিত হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে গুজরাট টাইটান্সের ডাইরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন ‘আমরা এত অল্প সময়ে অনেকগুলি ম্যাচ খেলেছি, আমরা খুব ক্লান্ত ছিলাম। আর সেই কারণেই আমরা হেরেছি। যদিও, আমি ক্লান্তির বিষয়টি সামনে এনে RCB-র এই অসাধারণ জয়কে ছোট করতে চাই না।’

    আরও পড়ুন: ৪০০-র গণ্ডি পেরোল প্রতি লিটার পেট্রোল-ডিজেলের দাম! ভারতের এই পড়শি দেশে মাথায় হাত আমজনতার

    তিনি আরও বলেন, ‘আমাদের দল এমন অজুহাত দেয় না। এটা সত্যি যে এই পিচে ১৫৫ রান একটি কম স্কোর ছিল। কিন্তু আমাদের বোলাররা এই কম স্কোরও রক্ষা করতে মাঠে অসাধারণ লড়াই দেখিয়েছে। আমরা কোথায় আরও ভালো করতে পারতাম তা অবশ্যই খতিয়ে দেখব, কিন্তু এটাও মানতে হবে যে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’

    Click here to Read More
    Previous Article
    ‘আয়ু আর মাত্র কদিন’, তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক শাসকদলেরই এই প্রবীণ সাংসদ
    Next Article
    আরও বাড়ল সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা! নতুন ৫ জাস্টিস নিয়োগ, কে কে দায়িত্ব পেলেন জানুন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment