Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও বাড়ল সকালে স্কুলের সময়সীমা! নয়া বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে গিয়েছে। তবে গরমের দাপট এখনও বিশেষ কমেনি। এই অবস্থায় বাংলার সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলির মর্নিং স্কুল তথা সকালে স্কুলের (Morning School) সময়সীমা বাড়ানো হল। স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    সকালে স্কুলের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে? | (Morning School)

    গরমের ছুটি কাটিয়ে গত ১ জুন থেকে রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয়েছে। তবে গরমের দাপট না কমায় সংশ্লিষ্ট দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, জেলাভিত্তিক বিদ্যালয়গুলি স্কুল বন্ধ না রেখে সকালে ক্লাস করাতে পারবে। গত ১ জুন থেকে দু’সপ্তাহের জন্য এই অনুমতি দেওয়া হয়। এবার সেই মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়ানো হল।

    আরও পড়ুনঃ ‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’! তালা ভেঙে পুলিশের তল্লাশির পর আর কী বললেন অভিষেক?

    স্কুল শিক্ষা দফতরের তরফে সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পাহাড়ি এলাকা বাদে রাজ্যের সকল জেলার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি আগামী ৩০ জুন অবধি পরিস্থিতি অনুযায়ী সকালে ক্লাস নিতে পারবে। দফতর সূত্রে খবর, বিভিন্ন স্কুলের তরফে জানানো হয়েছে, সকালে স্কুল করার পর পড়ুয়াদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে বলে দেখা গিয়েছে। সেই কারণে ফের সকালে স্কুলের সময়সীমা বাড়ানো হল।

    বাড়তে থাকা গরমের দিকে নজর রেখে স্কুল শিক্ষা দফতর সকালে স্কুলের সময়সীমা বাড়ানোয় বহু অভিভাবক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এতে পড়ুয়ারা কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পাবে বলে মনে করছেন তাঁরা।

    WB School Education department extends morning school schedule till 30 June

    খাতায় কলমে শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে গরমের দাপট এখনও অব্যাহত। বাড়ি থেকে বেরোলেই ঘেমে স্নান করে যাচ্ছেন বহু মানুষ। এই অবস্থায় স্কুল পড়ুয়াদের কথা ভেবে মর্নিং স্কুলের সময়সীমা বাড়ানো হল। স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। তবে সকালে স্কুল হলেও বিদ্যালয়ে পঠনপাঠনের সময়সীমা কিন্তু কমানো যাবে না।

    Click here to Read More
    Previous Article
    শুধু ৩০০০ টাকা নয়, অন্নপূর্ণা যোজনায় মিলবে আরও সুবিধা! নয়া আপডেট আবেদনকারীদের জন্য
    Next Article
    ১০০ দিন নয়, ১২৫ দিনের কাজের গ্যারান্টি !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment