Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমি যদি খোলা হাওয়ায় ঘুরতে বেরোতে চাই..’ প্রশ্ন ছুড়লেন বিচারপতি, কিছুটা পরিবর্তন আগের নির্দেশে

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ একক বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও এল না কমিশনের স্বস্তি। বাইক চলাচল নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচনের সময়ে বাইক চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। তাতে ছাড় দিয়ে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি সংশোধন করেছিল হাইকোর্ট। এদিকে বাইক নিয়ে নিষেধাজ্ঞা বজায় রাখতে পাল্টা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে কমিশন। তবে এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল এককভাবে বাইক চালানোর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না।

    এককভাবে বাইক চালানো যাবে : হাইকোর্ট | Calcutta High Court

    সোমবার কমিশন তরফে করা মামলা ওঠে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। আদালত জানায়, নির্বাচনী বিধি মেনে বাইক র‍্যালি বা দলবদ্ধভাবে বাইক চালানো যাবে না। তবে এককভাবে বাইক চালানোর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না বলে স্পষ্ট জানাল রাজ্যের সর্বোচ্চ আদালত।

    পর্যবেক্ষণে বিচারপতি জানান, “আমি যদি খোলা হাওয়ায় ঘুরতে বেরোতে চাই, তাহলে কোনও আইন আমাকে আটকাতে পারে না।” সাধারণ নাগরিকের ব্যক্তিগত প্রয়োজনে বাইক ব্যবহারের অধিকারে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট। তবে বাইক র‍্যালি নিষিদ্ধ থাকবে।

    একইসাথে কমিশনের উদ্দেশে আদালতের প্রশ্ন, ‘বিহার-অসমেও কি একই বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল? যদি সেখানে করে থাকেন, তাহলে এখানেও অনুমতি দেব। গাড়ির ক্ষেত্রে কেন বিধি নিষেধ প্রযোজ্য হবে না?’ একইসাথে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

    Calcutta High Court Slams EC Over Bike Ban Before Polls

    আরও পড়ুন: সংখ্যায় কম হয়েও পুরুষদের থেকে ভোটদানে এগিয়ে মহিলারা, কোন কেন্দ্রে কত ভোট পড়ল প্রথম দফায়?

    আদালতের স্পষ্ট নির্দেশ, ব্যক্তিগতভাবে বাইক চালানোর আড়ালে যদি কেউ অশান্তি পাকানোর ছক কষে তাহলে পুলিশ নিজের ক্ষমতাবলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের গড়ে যোগী রাজ্য থেকে আনা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট ! | AjayPalSharma || WBElection2026
    Next Article
    দ্বিতীয় দফার আগেই ৩ হাজার বোমা উদ্ধার, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment