Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমি দমার ছেলে নই…. মাথা নত করিনি’ CID ইস্যুতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনীতিতে শনিবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কালীঘাটের বাসভবনে সিআইডি আধিকারিকদের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বাড়িতে সিআইডি আসতেই বিস্ফোরক মন্তব্য অভিষেকের।

    বাড়িতে সিআইডি প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee)

    শনিবার দুপুরে কয়েকজন সিআইডি আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাসভবনে পৌঁছন। সিআইডি সদস্যরা সেখানে গিয়ে জানতে পারেন অভিষেক সেই সময় বাড়িতে উপস্থিত নেই। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিজের অপর একটি বাসভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিআইডির এই পদক্ষেপ নিয়ে বলেন, “ওদের এখানে আসতে বলুন। আপনাদের মাধ্যমে খবর পাঠালাম। আমি এখানে থাকি। এই বাড়িতে আসতে হবে।” এরপর বাড়ি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন,”আমার বাড়ির কোন অংশটা বেআইনি? সেইটা কলকাতা পুরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিয়ো রয়েছে। একটা নোটিস লাগিয়ে চলে গেল। কোন অংশটা বেআইনি বলতে হবে তো। আমার যা বলার আমি বলে দিয়েছি। বাকি সিআইডি-ইডি-পুরসভা কেন এসেছে তারাই তো বলতে পারবে।”

    সিআইডির আসার কারণ জানেন না অভিষেক। এই প্রসঙ্গে এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জানি না কেন সিআইডি এসেছে। সাংবাদিকরা বলেই দিচ্ছেন, সই জাল মামলায় এসেছে সিআইডি। তার মানে ওরা তো সাংবাদিকদের জানিয়েই দিচ্ছেন কোথায়। সিআইডি কী? এদের ইডি সিবিআই-এর কাছেই মাথা নত করিনি। এদের দশ পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক। আমি দমার ছেলে নই।” সিআইডির এই পদক্ষেপের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

    'I am not a son of a coward', Abhishek Banerjee speaks out on CID issue

    আরও পড়ুন : ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি’,বঙ্গে আসতে চলেছে জন্মনিয়ন্ত্রণ আইন ! বড় মন্তব্য শমীক ভট্টাচার্যের

    তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা স্পষ্ট। এখন তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

    Click here to Read More
    Previous Article
    মহিলাদের বিপদে এক ক্লিকে পুলিশ! রাজ্যে আসছে নতুন জিও-ট্যাগিং অ্যাপ
    Next Article
    গরম থেকে স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে প্রাক বৃষ্টির সম্ভাবনা! এই আবহাওয়া কত দিন? কী বলছে আবহাওয়া দপ্তর?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment