Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলাদের বিপদে এক ক্লিকে পুলিশ! রাজ্যে আসছে নতুন জিও-ট্যাগিং অ্যাপ

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নারী সুরক্ষা আরও জোরদার করার পাশাপাশি শহরাঞ্চলের পরিচ্ছন্নতা বাড়ানো এবং আধুনিক নাগরিক পরিষেবা গড়ে তুলতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। মহিলাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দিতে জিও-ট্যাগিং সুবিধাযুক্ত একটি বিশেষ অ্যাপ চালুর কথা জানানো হয়েছে। একই সঙ্গে শহরের নোংরা-আবর্জনা দ্রুত পরিষ্কার, নতুন মহিলা থানা, আধুনিক টয়লেট এবং স্মার্ট সিটি গড়ার মতো একাধিক পরিকল্পনার কথাও সামনে এসেছে।

    নারী সুরক্ষা অ্যাপ আনছে রাজ্য সরকার (West Bengal Government)

    শুক্রবার বেঙ্গল চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মহিলাদের নিরাপত্তার জন্য একটি নতুন অ্যাপ আনা হবে। এই অ্যাপে জিও-ট্যাগিং সুবিধা থাকবে। কোনো মহিলা বিপদে পড়ে অ্যাপের মাধ্যমে বার্তা পাঠালে সেই তথ্য সরাসরি তাঁর নিকটবর্তী থানায় পৌঁছে যাবে। এরপর সংশ্লিষ্ট থানা দ্রুত সাহায্যের ব্যবস্থা করবে। তিনি আরও জানান, রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করা হবে। পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

    ‘স্বচ্ছ’ অ্যাপ নিয়ে বড় পরিকল্পনা

    শহরাঞ্চলকে আরও পরিষ্কার রাখতে ‘স্বচ্ছ’ নামে একটি নতুন অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছেন মন্ত্রী। শনিবার থেকেই এই অ্যাপ চালু হওয়ার কথা। এই অ্যাপের মাধ্যমে কোনো নাগরিক যদি শহরের কোথাও ময়লা জমে থাকা বা জল জমার ছবি পাঠান, তাহলে প্রশাসন দুই ঘণ্টার মধ্যে সেই সমস্যা সমাধানের চেষ্টা করবে। এখানেও জিও-ট্যাগিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে সমস্যার সঠিক অবস্থান দ্রুত চিহ্নিত করা যায়। আপাতত ১০টি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু হচ্ছে।

    পরিচ্ছন্নতা নিয়ে কড়া অবস্থান

    অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করা এবং প্রকাশ্যে প্রস্রাব করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভাঙলে জরিমানাও করা হবে। এছাড়া বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যায় ময়লা ফেলার বিন বসানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, যাতে নাগরিকরা সহজেই আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারেন।

    স্কুল ও জনপরিসরে আধুনিক টয়লেট

    স্কুলগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে অত্যাধুনিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের প্রতিটি স্কুলে ধাপে ধাপে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। বিশেষ করে বালিকা বিদ্যালয়গুলিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। শুধু স্কুলেই নয়, রাস্তার ধারের জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি টয়লেটগুলিতেও এই ধরনের মেশিন রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

    আরও পড়ুনঃ জুলাইয়ের আগে আশা নেই! জিপিএফ সুদ নিয়ে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য

    অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল আরও জানান, রাজ্যে আপাতত চারটি স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আসানসোল, তমলুক, নবদ্বীপ এবং শিলিগুড়িতে এই প্রকল্প বাস্তবায়নের ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও চারটি নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই প্রকল্পগুলির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি (West Bengal Government)।

    Click here to Read More
    Previous Article
    ‘বাংলায় গণতন্ত্র নেই..আমি হাইকোর্টে যাব’, সোনারপুরে হামলার ঘটনায় বড় সিদ্ধান্তের পথে অভিষেক
    Next Article
    ‘আমি দমার ছেলে নই…. মাথা নত করিনি’ CID ইস্যুতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment