বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: একজন বন্ধুর কাছ থেকে আজ আপনি জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন পেতে পারেন। তিনি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে উৎসাহিত করবেন। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার আজ এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যিনি আপনাকে অত্যন্ত ভালোবাসবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ সারাদিন ধরে আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময়ে অবশ্যই ১১বার ‘ওম’ মন্ত্র পাঠ করুন ও সূর্য প্রণাম করুন।
বৃষ রাশি: বাড়ির কাজগুলি আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আজ আপনি বিনিয়োগ করতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঠাকুরঘরে ইষ্টদেবের সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পুষ্টিকর খাবার খান। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। অতীতের একটি সুখের স্মৃতির আজ আপনি রোমন্থন করতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য সময় পাবেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা খান।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্ম ক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল ঢালুন।
সিংহ রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন হতে হবে। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাঁদের শান্ত থাকতে হবে। পাশাপাশি, পরীক্ষার চিন্তায় বিচলিত না হয়ে আত্মবিশ্বাসী থাকুন। আপনার উদ্যোগ নিশ্চয়ই ইতিবাচক ফলাফল আনবে। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।
কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার এমন একজনের সঙ্গে দেখা হবে যিনি আপনাকে অত্যন্ত ভালোবাসবেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই স্রোতযুক্ত জলে কালো তিল, ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন। এটি আপনার উপকারে আসবে।

তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিত্যনতুন দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে বাঁশের ঝুড়িতে খাবার, তোষক, মিষ্টি ও আয়না দান করুন।
বৃশ্চিক রাশি: আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি নিরাপদে রাখুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে আপনি কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবেন। নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত আচরণ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে মুখে এলাচ রাখুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। জমি-সংক্রান্ত সমস্যাগুলির দিকে অবশ্যই নজর দিন। আপনার একগুঁয়ে মনোভাব বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন এবং তাঁদের প্রতিটি পরামর্শ মেনে চলুন। আপনি আজ আপনার নিজের পছন্দের কিছু কাজ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাদাম, ছোলা, ঘি এইসব খাবার খান এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় অর্পণ করুন।
আরও পড়ুন: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই বিশ্রাম গ্রহণ করুন এবং চিকিৎসকদের পরামর্শ নিন। জমি-সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগীদের ও মূক এবং বধির ব্যক্তিদের সেবা করুন।
আরও পড়ুন: অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা! ২০২৬-এর ফিফা বিশ্বকাপে কবে মুখোমুখি হবেন মেসি-রোনাল্ডো?
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যের কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের কাজ থেকে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে এবং মন ভালো রাখার লক্ষ্যে ভগবান শিবের উদ্দেশ্যে ধুতুরা গাছের ফল বা বীজ অর্পণ করুন।
মীন রাশি: কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজ আপনি আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে খাবারে জাফরানের ব্যবহার করুন।
Previous Article
পর্যটকদের জন্য সুখবর! এবার সব ঋতুতেই সড়কপথে পৌঁছনো যাবে লাদাখ, বড় পদক্ষেপ কেন্দ্রের