Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অকেজো বেশিরভাগ CCTV! দ্রুত ব্যবস্থার আশ্বাস সহ কলকাতা পুলিশ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    58 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একেরপর এক ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে নারী নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নির্ভয়া কাণ্ডের পর গোটা কলকাতা জুড়ে তাই কয়েক কোটি টাকা খরচে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেগুলো কি আদৌ চলছে? নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই মর্মে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

    প্রশ্নের মুখে কলকাতার সিসিটিভি নিরাপত্তা!

    গত বুধবার কলকাতার সমস্ত থানার ওসিরাই উপস্থিত ছিলেন নবান্নে। সেখানেই তিলোত্তমায় নারী ও শিশু অপরাধের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করার জন্য বলেন মুখ্যমন্ত্রী। এরপর কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাকে দ্রুত খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরা সারানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কারণ, প্রয়োজনে ফুটেজই পাওয়া যায় না এই খারাপ সিসি ক্যামেরাগুলির থেকে।

    কলকাতা পুলিশ নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

    এদিনের বৈঠকে পুলিশ অফিসারদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের সরকারের আমলে বিরোধীদের ফোন ধরায় নিষেধাজ্ঞা থাকলেও এই সরকারের তরফ থেকে কোনো বাঁধা নেই। অভিযোগ এলে শুনতে হবে, তারপর আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। একইসাথে কলকাতায় বেআইনি পার্কিং থেকে অবৈধ নির্মাণ নিয়ে আরও কঠোর হওয়ার কথা বেন তিনি।

    আরও পড়ুনঃ গ্রেফতার স্বরূপ প্রাক্তন মন্ত্রী অরূপ ভ্রাতা স্বরূপ বিশ্বাস! ‘নেক্সট বড় ভাই’ জানালেন শতদ্রু

    এরপর লালবাজারের সাইবার ক্রাইম বিভাগকে আরও উন্নত ও আধুনিক করার প্রসঙ্গে কলকাতা পুলিশের শিবির থেকে র‌্যাফের বর্তমান সংখ্যা জানতে চান শুভেন্দু। যেটা শোনার পর রীতিমত বিস্মিত হতে দেখা যায় তাঁকে। এরপরেই তিনি জানান কর্মিসংকট মেটানোর জন্য লালবাজারে ৪,০০০ ও রাজ্যজুড়ে মোট ১২,০০০ পুলিশ নিয়োগের কথা জানান শুভেন্দু অধিকারী।

    প্রসঙ্গত, তৃণমূলের আমলে রাজ্য পুলিশের নিয়োগ হলেও কনস্টেবল ও এসআই পদের নিয়োগ একপ্রকার বন্ধ ছিল। যার ফলে পর্যাপ্ত পুলিশের অভাবে নিরাপত্তা প্রদান থেকে শুরু করে বিভিন্ন তদন্তের কাজে ব্যাপক অসুবিধা হচ্ছিল। বিশেষ করে ভাঙড় অধিগ্রহনের পর কলকাতা পুলিশের এরিয়া বেড়ে হয়েছে ৫৩০ বর্গকিমি। তাই অতিসত্তর কলকাতা পুলিশে এসআই ও কনস্টেবলের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৫ জুন, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    গ্রেফতার স্বরূপ প্রাক্তন মন্ত্রী অরূপ ভ্রাতা স্বরূপ বিশ্বাস! ‘নেক্সট বড় ভাই’ জানালেন শতদ্রু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment