Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ শহরে তিনটি সমাবেশ, ট্রাফিক এড়াতে আগে দেখে নিন খোলা রুট…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে কলকাতা যান চলাচলের (Kolkata Traffic) ওপর একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। শহরের নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, মোটর ভেহিকল আইন ও ট্রাফিক বিধি মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছেন।এবার এক নজরে দেখে নিন মঙ্গলবার কোন কোন রাস্তা খোলা রয়েছে।

    ২১ জুলাই আজ দেখে নিন খোলা রাস্তার তালিকা (Traffic Update)

    কলকাতা পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই নিয়ে শহিদ মিনার,গান্ধী মূর্তি এবং বিড়লা তারামণ্ডলের সামনে যথেষ্ট পরিমাণে বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি লালবাজার জানিয়েছে, ৩ জায়গার জন্য ১ হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই তিনটি জায়গায় ড্রোন দিয়ে নজরদারি থাকছে। সেন্ট্রাল ডিভিশন ও সাউথ ডিভিশন -সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার থাকছে (Traffic Update)।

    Traffic Update check the list of open roads for today, July 21

    আরও পড়ুন: ২১ জুলাই ঘিরে কলকাতায় চরম সতর্কতা, তিন রাজনৈতিক মঞ্চে নজরদারিতে ১০০০ পুলিশ

    নো পার্কিং এলাকা গুলির মধ্যে রয়েছে- হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন এলাকা। এছাড়াও মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শহরের এই রাস্তাগুলিতে সাধারণ পণ্যবাহী বা মালবাহী গাড়ি চলাচল ও সম্পূর্ণ নিষিদ্ধ বা সীমিত থাকবে।

    কোন কোন রাস্তায় যান চলাচল করবে?

    ক্যাথিড্রাল রোডের জন্য গাড়ি থাকবে দুই মুখী রাস্তায় এক দিক দিয়ে। দুপুর ১ টার আগে হরিশ মুখোপাধ্যায় দিয়ে যাবে পার্ক স্ট্রিটের দিকে। পাশাপাশি দুপুর ১ টার পরে পার্ক স্ট্রিটের দিক থেকে হারিশ মুখোপাধ্যায়ের দিকে। গাড়ির গতি স্লথ হতে পারে ভিক্টোরিয়ার সামনে ক্যাথিড্রাল রোড ক্রসিংয়েও।

    অপরদিকে মঙ্গলবার থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এরফলে যানজটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Traffic Update)।

    Click here to Read More
    Previous Article
    ভোগান্তি এড়াতে আগে থেকেই পরিকল্পনা করুন! ২১ জুলাই শহরে যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা
    Next Article
    এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর! আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment