Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি! বিশ্ববীণা স্কলারশিপ কারা পাবেন? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ অর্থের অভাবে অনেক সময় থমকে যায় উচ্চশিক্ষা। সেই সমস্যা দূর করতে রয়েছে নানা সরকারি ও বেসরকারি স্কলারশিপ (Private Scholarship)। এমনই একটি স্কলারশিপের নাম হল বিশ্ববীণা স্কলারশিপ (Biswabina Scholarship)। ইতিমধ্যেই এতে আবেদন শুরু হয়েছে।

    বিশ্ববীণা স্কলারশিপের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি | (Biswabina Scholarship)

    বাংলার অন্যতম পরিচিত বেসরকারি বৃত্তি প্রকল্প বিশ্ববীণা ট্রাস্ট প্রত্যেক বছর হাজারও মেধাবী পড়ুয়াকে স্কলারশিপ দেয়। চলতি বছরও এর অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই বিশ্ববীণা স্কলারশিপ ২০২৬-এর আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৩১ জুলাই, ২০২৬ অবধি।

    আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ! কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

    অন্যান্য সকল স্কলারশিপের মতো বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। মূলত উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে পাশ ও বর্তমানে দেশের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক অথবা সমমানের কোনও পেশাগত কোর্সের প্রথম বর্ষে থাকা পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

    বিশ্ববীণা স্কলারশিপের পরিমাণ

    বিশ্ববীণা স্কলারশিপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের বছরে ১২ হাজার টাকা দেওয়া হয়। এই স্কলারশিপে উচ্চতর শিক্ষার জন্য সর্বাধিক ১৮ হাজার টাকা অবধি বৃত্তি পাওয়ার সুযোগ আছে।

    বিশ্ববীণা স্কলারশিপে আবেদন পদ্ধতি

    বিশ্ববীণা স্কলারশিপে অফলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক পড়ুয়াকে প্রথমে অফিশিয়াল আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে তা নিজের হাতে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে প্রয়োজনীয় নথির ফটোকপি। এরপর সেই আবেদনপত্র Biswabina Foundation; M/9, Bidhannagar, Midnapore- 721101 – এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে জমা করতে হবে।

    Biswabina Scholarship

    এছাড়া একটি হেল্পলাইন নম্বর ও বিশ্ববীণা ফাউন্ডেশনের একটি ইমেল আইডিও রয়েছে। হেল্পলাইন নম্বর হল- +91 9933068844। সময়- সোম থেকে শুক্র, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। ইমেল আইডি- foundationbiswabina@gmail.com।

    চলতি শিক্ষাবর্ষের জন্য বিশ্ববীণা স্কলারশিপে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই অবধি আবেদন প্রক্রিয়া চলবে। ইচ্ছুক পড়ুয়ারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করতে হবে তা আগেই জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আজ বাতিল! কবে হবে বকেয়া DA মামলার সুপ্রিম-শুনানি? নতুন আপডেট জানুন
    Next Article
    প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! দিল্লির আন্দোলনের আবহেই দিলেন বিশেষ বার্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment