Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামী কয়েক ঘণ্টায় ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা কিছুটা বেড়েছে ফের। তবে সকাল থেকেই মেঘলা আকাশ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, এদিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিকেলের পর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। অধিক ঝড়বৃষ্টির সম্ভাবনা হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এই সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিও ভিজবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওডিশা ও মধ্যপ্রদেশে দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। ঝড়-বৃষ্টি চলছে রাজ্যে। আগামীকাল রবিবারও বৃষ্টি হবে। শনি ও রবিতে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্কতা।

    আজ ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায়। রবিবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকলেও সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। আর তাপমাত্রা বাড়বে ফের।

    south bengal weather(223)

    আরও পড়ুন: ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় বিপাকে যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মা! কড়া অ্যাকশন NADA-র

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই। অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়ার দাপট। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।

    Click here to Read More
    Previous Article
    মমতা ৪৬৩, শুভেন্দু কত? পোস্টাল ব্যালটে ‘গেম’ ঘুরিয়েছেন কর্মী, আমলারা
    Next Article
    মাধ্যমিকের খাতা স্ক্রুটিনি, রিভিউ করার বিজ্ঞপ্তি দিল পর্ষদ, কবে অবধি পাবেন সুযোগ ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment