Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ও ODI সিরিজের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা! বড় দায়িত্ব পেলেন কেএল রাহুল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ODI সিরিজের জন্য ভারতীয় দল (Team India Squad) ঘোষণা করা হয়েছে। টেস্ট ম্যাচের জন্য দলের সহ-অধিনায়কত্বে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। মূলত, সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে নির্বাচক কমিটি ঋষভ পন্থকে দলের ভাইস-ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে সেই দায়িত্ব কেএল রাহুলকে দিয়েছে। এদিকে, টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে পুরো সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও কোনও সিরিজেই রাখা হয়নি। এদিকে, ODI সিরিজে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার খেলা নিয়েও সংশয় রয়েছে।

    ভাইস-ক্যাপ্টেন হলেন রাহুল, ODI-তে (Team India Squad) ফিরলেন ইশান কিষাণ:

    মঙ্গলবার তথা ১৯ মে, গুয়াহাটিতে টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটির বৈঠক সম্পন্ন হয়। যার পরে চিফ সিলেক্টর অজিত আগরকর একটি সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করেন। বর্তমানে টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেনের পদ থেকে ঋষভ পন্থকে সরিয়ে অভিজ্ঞ ওপেনার রাহুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, খারাপ ফর্মের কারণে ODI দল থেকে পন্থকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তবে, তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন। অপরদিকে, ODI দলে এন্ট্রি পেয়েছেন ঈশান কিষাণ। আড়াই বছর পর ODI দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। এদিকে, সঞ্জু স্যামসন ODI-তে সুযোগ পাননি। ODI দলে ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার।

    রোহিত ও হার্দিকের ফিটনেস নিয়ে রয়েছে সংশয়: জানিয়ে রাখি যে, ODI সিরিজ নিয়ে নির্বাচক কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেখানে রোহিত শর্মা ও হার্দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, নির্বাচক কমিটি স্পষ্ট করে দিয়েছে যে তাঁদের অংশগ্রহণ নির্ভর করবে তফিটনেসের ওপর। IPL ২০২৬-এ এই দুই তারকা খেলোয়াড়ই ফিটনেস সমস্যায় ভুগছেন। এই বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ৬ জুন থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচের জন্য রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে, আগরকার স্পষ্ট করেছেন যে ODI দলে জাদেজার জায়গায় নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে এবং সেই কারণেই তাঁকে ODI দল থেকে বাদ দেওয়া হয়েছে। গুরনুর ব্রার, হর্ষ দুবে ও প্রিন্স যাদব প্রথমবারের মতো টেস্ট ও ODI সিরিজের দলে নির্বাচিত হয়েছেন।

    আরও পড়ুন: কেন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জানাল SBI-র রিপোর্ট

    টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাডিকাল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুরনূর ব্রার, হর্ষ দুবে এবং ধ্রুব জুরেল।

    আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে মিটবে চিন্তা! চিনের এই বড় কোম্পানির সঙ্গে মেগা চুক্তির প্রস্তুতি মুকেশ আম্বানির

    টিম ইন্ডিয়ার ODI স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে।

    Click here to Read More
    Previous Article
    বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কারণ তৃণমূল, তৃণমূল সরকার করে দিয়ে গেছে : দিলীপ সিং
    Next Article
    ফলতার ভোটে ‘পুষ্পা’ জাহাঙ্গীর ঝুঁকতেই বিস্ফোরক নওশাদ সিদ্দিকী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment