Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল-আপে ভুল হলেও অ্যাকাউন্টে ঢুকবে টাকা? বড় আপডেট

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ মহিলাদের মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। তবে প্রশ্ন উঠছে প্রকল্পের ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে। অনেকেই তাড়াহুড়োতে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বসেছেন। সেই ভুল কী শুধরে নেওয়া সম্ভব?

    অন্নপূর্ণার ফর্মে ভুল হলে কী করণীয়? Annapurna Yojana

    অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, অফলাইনে ভুল হলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ থাকলেও অনলাইনের ক্ষেত্রে ভুল ঠিক করার সুযোগ নেই। ভেরিফিকেশনের সময় সঠিক নির্ভুল তথ্যই দিতে হবে আবেদনকারীকে।

    ফর্ম ফিলআপ-এর সময় কেউ তাড়াহুড়োয় ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফর্মের শেষে ডিক্লারেশন দেওয়া রয়েছে। সেখানে লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনও মানদণ্ড বাদ দিইনি।

    আরও লেখা রয়েছে, আমি অবগত যে, আমার প্রদত্ত কোনও তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়েই ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীদের। কোনও তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে, সেই বিষয়ে জানা না থাকলে, যতটা সম্ভব ফিলআপ করে, না পারলে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে।

    এই বিষয়ে আবেদনকারীদের উদ্দেশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার।”

    Annapurna Yojana(10)

    আরও পড়ুন: আসছে ঝেঁপে বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

    আবেদনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।” উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের।

    Click here to Read More
    Previous Article
    ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! ছোঁড়া হল ডিম, চলল বিক্ষোভ
    Next Article
    আদ্রা শাখায় ট্রেন পরিষেবায় বড় কাটছাঁট, একাধিক এক্সপ্রেস ও মেমুর সময়সূচিতে বদল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment