Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবহাওয়ার পাল্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ, সাথে ভ্যাপসা গরম। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হলেও তাতে গরম থেকে রেহাই মেলেনি। এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। তড়িঘড়ি জারি হল সতর্কতা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

    রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে কোথাও টানা ভাটি বর্ষণ না হওয়ায় গরম এবং অস্বস্তি বহাল থাকবেই।

    হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এদিকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করে গিয়েছে বর্ষা। আগামী দু’-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    south bengal weather(231)

    আরও পড়ুন: সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে নয়া সমস্যা! হস্তক্ষেপ চেয়ে পরিবহণমন্ত্রীর কাছে আবেদন

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার অধিক ভিজবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছু কিছু জেলায়। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিও হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ডিম ছুড়তেই বাড়ল ডিমের দাম! ডিমের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে কোন রহস্য?
    Next Article
    যুবশক্তির ৩ হাজার টাকা কবে থেকে মিলবে? বেকারভাতা নিয়ে নয়া আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment