Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবাস যোজনা নিয়ে সুখবর! মিলল ১ লক্ষ পাকা বাড়ি করার টাকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকার রাজ্যে এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হত বাড়ি বানানোর উদ্দেশে। ২৬-র ভোটে রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যে ফের ফিরছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)। ইতিমধ্যেই এই নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )।

    আবাস যোজনার টাকা নিয়ে এসেছে ভালো খবর | PM Awas Yojana

    গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১ লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। কেন্দ্র বাংলার জন্য আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি তৈরির টাকা ছেড়েছে বলে জানান শুভেন্দু।

    এদিন মুখ্যমন্ত্রীর জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা এতদিন ছিল, তা ধীরে ধীরে কাটছে। এরই সুফল এবার রাজ্যবাসী পাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, ‘শুভেন্দুবাবু সব বাধা দূর করেছেন। এবার উন্নয়নের গতি আরও বাড়বে।’

    এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক সরকারি প্রকল্প নিয়ে কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যাঁরা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাঁদের সেই অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ এসেছে। যাঁরা ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাঁদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে।

    PM Awas Yojana

    আরও পড়ুন: ২৫ লাখের বদলে মিলেছে ২ লাখ! ২১ জুলাইয়ের শহিদদের পরিবারের জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    অভিযোগ রয়েছে, একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যাঁরা অযোগ্য বলে প্রমাণ হবেন, তাঁদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে স্পষ্টভাবে।

    Click here to Read More
    Previous Article
    ঘর বরাদ্দ হয়েও পাননি টাকা! মেখলিগঞ্জে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তোলপাড়
    Next Article
    ২৫ লাখের বদলে মিলেছে ২ লাখ! ২১ জুলাইয়ের শহিদদের পরিবারের জন্য এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment