Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    AAY রেশন কার্ড আছে? আর নাও পেতে পারেন ৩৫ কেজি চাল-গম, আসছে বড় বদল

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার (Ration System) উপর নির্ভরশীল এদেশের হাজার হাজার পরিবার। রেশনে যে খাদ্যশস্য পাওয়া যায় তা দিয়ে দু’বেলার অন্নসংস্থান হয় অনেকের। এবার সেই রেশন ব্যবস্থাতেই বড়সড় বদল আসতে পারে। অন্ত্যোদয় অন্ন যোজনায় (Antyodaya Anna Yojana) পরিবার পিছু খাদ্যশস্য বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

    রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন | (Ration System)

    জানা গিয়েছে, এএওয়াই তথা অন্ত্যোদয় অন্ন যোজনায় প্রত্যেক মাসে যে পরিমাণ রেশন বরাদ্দ করা হয়, তাতে পরিবর্তন আনার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্র। এর উদ্দেশ্য হল, রেশন বণ্টন ব্যবস্থার বৈষম্য দূর করে বৃহত্তর ও দরিদ্র পরিবারগুলিকে স্বস্তি দেওয়া।

    আরও পড়ুনঃ ছুটির দিনেও পালা করে যেতে হবে অফিস! এই সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা

    বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনার উপভোক্তাদের তথা AAY রেশন কার্ডধারীদের প্রত্যেক মাসে পরিবারপিছু ৩৫ কেজি করে চাল, গম দেওয়া হয়। এদিকে প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে সদস্য পিছু ৫ কেজি করে রেশন সামগ্রী দেয় সরকার।

    কেন্দ্র মনে করছে, এই কাঠামোর ফলে বড় আকারের অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবারগুলি বঞ্চিত হচ্ছিল। তাঁরা প্রায়োরিটি হাউসহোল্ডগুলির (অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার) তুলনায় সদস্যপিছু কম রেশন পাচ্ছিল। এদিকে অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকদের প্রায়োরিটি হাউসহোল্ডগুলির তুলনায় অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। সেই কারণে এই বৈষম্য দূর করতে উদ্যোগী হয়েছে তাঁরা।

    ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে ২০১৩ সালের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে জনগণকে এই সংশোধনের বিষয়ে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে।

    Ration system

    নতুন প্রস্তাবে কী বলা হয়েছে?

    নয়া প্রস্তাব বলছে, অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবারগুলিকে সদস্য পিছু ৭ কেজি করে খাস্যশস্য দেওয়া হবে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও পরিবারে যদি দু’জন সদস্য থাকেন তাহলে তাঁরা ১৪ কেজি রেশন পাবেন, তিনজন সদস্য থাকলে ২১ কেজি রেশন পাবেন। একইরকমভাবে পাঁচজন সদস্যের ক্ষেত্রে মিলবে ৩৫ কেজি রেশন। একটি পরিবারের জন্য সর্বাধিক রেশন-সীমা ৩৫ কেজিই হবে।

    এই নতুন রেশন কাঠামোয় বড় আকারের অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবারগুলির অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন বর্তমান বৈষম্য দূর হবে, তেমনই এই পরিবারগুলি স্বস্তি পাবে বলে অনুমান।

    Click here to Read More
    Previous Article
    কৃষকদের জন্য বছরে ৩৬ হাজার টাকার পেনশন, আবেদন করবেন কীভাবে?
    Next Article
    ‘আমিই শেষ করব ওকে’, কেতনকে কীভাবে খুন করে সিয়ার প্রেমিক? তদন্তে ফাঁস হাড়হিম করা পরিকল্পনা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment