Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    8,550 mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল Redmi K90 Ultra, চমকে দেবে স্পেসিফিকেশন, কত দাম?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Redmi মঙ্গলবার একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। যেটির নাম হল Redmi K90 Ultra। এই স্মার্টফোনে রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর। এছাড়াও, স্মার্টফোনটিতে গেমিং এবং গ্রাফিক্সের জন্য একটি D2 AI চিপও রয়েছে। পাশাপাশি, এই ফোনে রয়েছে 6.83 ইঞ্চির অ্যামোলেড 1.5K ডিসপ্লে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি লাইট হান্টার 800 প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়াও, Redmi K90 Ultra-তে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোন Redmi K80 Ultra-কে প্রতিস্থাপন করেছে।

    Redmi K90 Ultra-র স্পেসিফিকেশন ও ফিচার্স:

    এই ডুয়াল-সিম স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.83 ইঞ্চির অ্যামোলেড 1.5K (1,280 × 2,772 পিক্সেল) ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 165 Hz পর্যন্ত। এদিকে, টাচ স্যাম্পলিং রেট ৪৮০ Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ৩,৫০০ নিটস। এটি একটি অক্টাকোর Snapdragon 8 Elite এবং একটি Adreno GPU দ্বারা চালিত হয়। গেমিংয়ের লক্ষ্যে স্মার্টফোনে উন্নত রেজোলিউশন এবং ফ্রেম রেটের জন্য স্মার্টফোনটিতে একটি D2 AI গেমিং গ্রাফিক্স চিপ রয়েছে। এছাড়াও, গরম হওয়া নিয়ন্ত্রণের জন্য Redmi K90 Ultra-তে রয়েছে একটি অ্যাক্টিভ কুলিং ফ্যান।

    Know the specifications and features of Redmi K90 Ultra.

    এদিকে, Redmi K90 Ultra-তে কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS,Be Dou এবং NavIC। স্মার্টফোনটিতে থাকা সেন্সরগুললির মধ্যে রয়েছে ই-কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, ফ্লিকার সেন্সর এবং গাইরোস্কোপ। Redmi K90 Ultra-তে 8,550 mAh-এর ব্যাটারি রয়েছে। যেটি 100 W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 22.5 ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সমর্থন করে। স্মার্টফোনটির সাইজ 162.9 × 77.93 × 8.18 মিমি এবং এর ওজন প্রায় 227 গ্রাম।

    আরও পড়ুন: উপচে পড়ল কোষাগার! এই ৪ টি ব্যাঙ্ক সরকারকে দিল ৯,৪৩৯ কোটি টাকা

    দাম: চিনে লঞ্চ হওয়া Redmi K90 ULTRA-র 12 GB র‍্যাম ও 256 GB স্টোরেজ এবং 16 GB র‍্যাম ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,799 CNY (ভারতীয় মুদ্রায় প্রায় 39,000 টাকা)। এদিকে, 12 GB + 512 GB ভেরিয়েন্টের দাম 3,299 CNY (ভারতীয় মুদ্রায় প্রায় 46,000 টাকা)।

    আরও পড়ুন: বড় সিদ্ধান্ত কেন্দ্রের! ৪০ টি পেট্রোকেমিক্যাল পণ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক মকুব, লাভবান হবে একাধিক সেক্টর

    এছাড়াও, 16 GB + 512 GB ভেরিয়েন্টের দাম 3,499 CNY (ভারতীয় মুদ্রায় প্রায় 48,800 টাকা)। Redmi K90 ULTRA স্মার্টফোনটি ব্লু, সিলভার ও ব্ল্যাক রঙে উপলব্ধ হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার
    Next Article
    আজকের রাশিফল ১ জুলাই, নতুন মাসে ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment