Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার

    4 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) দিন ঘোষণার পর থেকেই পরবর্তী প্রত্যেকটি ৫০ ওভারের সিরিজকে ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আসন্ন ইংল্যান্ড সফরে আয়োজিত হতে চলা ওডিআই সিরিজও তার ব্যতিক্রম নয়। কিন্তু বিশ্বকাপের ভারতীয় দলে কি সুযোগ পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)? এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

    নিজের কেরিয়ারের শেষ লগ্নে এসে আপাতত শুধু ওডিআই ফরম্যাটেই ভারতের জার্সি গায়ে তুলছেন রোহিত শর্মা। কিন্তু এই বছর সেই ফরম্যাটেও খুব একটা ভালো ছন্দে নেই হিটম্যান। ২০২৬ সালে নিউজিল্যান্ড ও আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজ খেলে মাত্র এক বার হাফসেঞ্চুরির গণ্ডি টপকেছেন রোহিত। আসন্ন ইংল্যান্ড সফর তার কাছে অত্যন্ত বড় পরীক্ষা হতে চলেছে।

    আরও পড়ুন: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

    কিন্তু রোহিত শর্মাকে স্বমহিমায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ খেলতে দেখার ব্যাপারে আত্মবিশ্বাসী গাভাস্কার। তিনি মনে করেন অভিজ্ঞতাই খারাপ সময় কাটিয়ে নিজের পরিচিত ছন্দে ফিরতে সাহায্য করবে রোহিতকে। আফগানিস্থান সিরিজের শেষ ম্যাচে ৬৯ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হিটম্যান। সেই আত্মবিশ্বাস ইংল্যান্ড সফরেও রোহিতকে ভালো পারফরম্যান্স করতে সাহায্য করবে, এমনটা বিশ্বাস করেন গাভাস্কার।

    Sunil Gavaskar responds this controversy about T20 World Cup.

    এই প্রসঙ্গে গাভাস্কার মন্তব্য করেছেন, “নিজের অবস্থান সম্পর্কে রোহিত শর্মা পুরোপুরি অবগত। আমার মনে হয় নির্বাচক মন্ডলী এবং রোহিত শর্মার মধ্যে বিশ্বকাপে তার সুযোগ পাওয়ার ব্যাপারে সোজাসুজি কথা হয়েছে। তিনি জানেন তার কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বকাপ পর্যন্ত আগামী ১৮ মাস তাকে বিভিন্ন ওডিআই সিরিজগুলিতে ওপেনার হিসেবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে।”

    আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

    গাভাস্কার রোহিতের প্রশাংসা করে আরও যোগ করে বলেছেন, “তার যে প্রতিভা ও সহজাত দক্ষতা রয়েছে, সেটাই তার বড় অনন্য বৈশিষ্ট্য। তিনি খুব একটা চাপে পড়ার মতো মানুষ নন বলেই আমার ধারণা। ইংল্যান্ড সফর তার জন্য নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার একটা দারুণ মঞ্চ। এই সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে তার ভারতের হয়ে ওপেন করতে নামা নিশ্চিত হয়ে যাবে।”

     

    Click here to Read More
    Previous Article
    Humayun Kabir: ‘মুসলমানদের নিয়ে রাস্তায় নামব বলা ঠিক হয়নি’, এবার সুর নরম হুমায়ুনের
    Next Article
    8,550 mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল Redmi K90 Ultra, চমকে দেবে স্পেসিফিকেশন, কত দাম?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment