Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৮০ কিমি গতিতে ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন, ট্রায়াল শুরু—কবে চালু হবে পরিষেবা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railways) এবার যুক্ত হতে চলেছে এক নতুন পালক। কারণ ঘন্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটবে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’। শনিবার বিইএমএল লিমিটেডের আদিত্য প্ল্যানেট উদ্বোধন করেছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। সেখানেই ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন তৈরি করা হবে। ইতিমধ্যে সেই ট্রেন তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যায় 2027 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে প্রথম প্রোটোটাইপ তৈরি করে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে।

    বুলেট ট্রেনের পথে ভারত, ৮০ কিমি গতির দেশীয় ট্রেন কবে তৈরি (Indian Railways)

    সূত্রের খবর, তাতে ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটতে সক্ষম হবে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’। তবে বাণিজ্যিক পরিষেবার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিমির মধ্যে রাখা হবে। এই বিষয়ে রেলমন্ত্রী বলেছেন, ‘নবনির্মিত আদিত্য কমপ্লেক্সটি বর্তমানে বি-২৮ কোচ তৈরির জন্য নকশা করা হয়েছে (Indian Railways)।

     Indian Railways on the path to bullet trains when Will the Indigenous 80 km/h be ready

    আরও পড়ুন: গ্রীষ্মের ভিড় সামলাতে বড় পরিকল্পনা রেলের, ৯০৮ স্পেশ্যাল ট্রেন চালু—সময়সূচি ও রুট জানুন

    তাছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ির মধ্যে সেই সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    পাশাপাশি দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার তোড়জোড় চালাচ্ছে ভারতীয় রেল। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে আনতে এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করতে এই রুটেই প্রথম সারির স্লিপার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে।

    এছাড়াও বেঙ্গালুরু এবং মুম্বই ভারতের দুটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। আইটি প্রফেশনাল থেকে শুরু করে ব্যবসায়ী- হাজার-হাজার মানুষ প্রতিদিন এই দুই শহরের মধ্যে যাতায়াত করেন। তাছাড়া বর্তমানে এই পথে অনেক ট্রেন থাকলেও, প্রিমিয়াম এবং দ্রুতগতির ট্রেনের চাহিদা সবসময়ই তুঙ্গে ছিল (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    নতুন রুপে কার্শিয়াং,পর্যটনের ঠিকানায় যুক্ত নয়া পালক
    Next Article
    ভোট শেষ, এবার কি বাড়বে তেলের দাম? জল্পনার মাঝেই বড় বার্তা কেন্দ্রের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment