Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩২ বছরেই মন্ত্রী! দাড়িভিট আন্দোলনের সেই বিরাজ বিশ্বাসকে বড় দায়িত্ব দিল BJP

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যতম বড় চমক হয়ে উঠলেন উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস (Biraj Biswas)। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে বিজেপির তরুণ নেতৃত্বের উপর আস্থার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

    প্রতিমন্ত্রী হলেন বিরাজ বিশ্বাস (Biraj Biswas)

    সোমবার লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। তিনি বর্তমানে বিধানসভার অন্যতম কনিষ্ঠ সদস্য। দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি আইন পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবেও পরিচিত তিনি।

    রাজনীতির শুরু আরএসএসের সঙ্গে। পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র সদস্য হিসেবে কাজ শুরু করেন। ধীরে ধীরে সংগঠনের রাজ্য সম্পাদক এবং পরে সর্বভারতীয় সম্পাদক পদেও দায়িত্ব সামলান। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কাজ এবং নিষ্ঠাই শীর্ষ নেতৃত্বের নজর কেড়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয় বিরাজ বিশ্বাসকে (Biraj Biswas)। সেখানে তিনি তৃণমূলের হেভিওয়েট নেতা গৌতম পালকে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। সেই জয়ের পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁর কাঁধে মন্ত্রিত্বের দায়িত্ব তুলে দিল দল।

    দাড়িভিট আন্দোলনের সময়ও বিরাজ বিশ্বাসের (Biraj Biswas) নাম বিশেষভাবে উঠে এসেছিল। শাসকের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। আন্দোলনের জেরে তাঁকে জেলেও যেতে হয়েছিল। সেই সময় থেকেই উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবর আগেই রাজনৈতিক মহলে জোরালোভাবে ঘুরছিল। তবে বিরাজ নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁর কোনও ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দল যে দায়িত্ব দেবে, সেটাই তিনি পালন করবেন। মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। সোমবার সকালে রায়গঞ্জ থেকে কলকাতায় পৌঁছনোর পর তিনি সরাসরি লোকভবনে যান। পরে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

    আরও পড়ুনঃ ‘অভিষেকের নিজের..’, হামলার ঘটনায় বিস্ফোরক সদ্য TMC ছেড়ে যাওয়া এই ‘হেভিওয়েট’ নেতা!

    এদিন বিরাজ বিশ্বাস ছাড়াও আরও ৩৪ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নেন। ইতিমধ্যেই কয়েকজন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর এখন নজর দফতর বণ্টনের দিকে। অন্যদিকে করণদিঘিতে বিরাজের (Biraj Biswas) প্রতিমন্ত্রী হওয়ার খবর ছড়াতেই খুশির আবহ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের আশা, এবার তাঁদের অঞ্চলের উন্নয়নের কাজ আরও গতি পাবে।

    Click here to Read More
    Previous Article
    মন্ত্রীসভায় বড় চমক ! শুভেন্দুর টিমে কোন মহিলারা পেলেন দায়িত্ব ?
    Next Article
    ফের পেলেন গাড়ি! IPL-এ পুরস্কার জেতার ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment